কলাপাড়ায় মসজিদের ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

রবিবার সন্ধ্যায় (সাড়ে সাতটায়) নিশানবাড়িয়া গ্রামে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। এসময় ওই গৃহবধূর স্বামী হাফেজ হাবিবুর রহমান তালুকদার বাসায় ছিলেন না। তিনি মৌলভী তবক গ্রামের সুলতান মাস্টার বাড়ির জামে মসজিদের ইমাম। নামাজ পড়ানোর জন্য তিনি মসজিদে ছিলেন।

ঘটনার সময় ঘরে মুকুল বেগম একাই ছিলেন। নিহতের ২০ বছর বয়সী এক ছেলে রয়েছে। নিহতের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন।

কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *