কলাপাড়ায় অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে ১লাখ টাকা জরিমানা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে আরিফ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার হাজীপুর এলাকার সান ব্রিকসে এ দণ্ডাদেশ কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আরিফ ইট প্রস্তুতের উদ্দেশ্যে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় তাকে এই দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইয়াসীন সাদেক বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *