মো.শামসুল হক, (মির্জাগঞ্জ) পটুয়াখালী।। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগের নেতারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ইন্ডিয়ান সরকার কলকাতায় আওয়ামীলীগকে অফিস করে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ পর্যন্ত আওয়ামীলীগ ১শত ৪০ বার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
শুক্রবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যেগে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন বিএনপির ভিতর লুকিয়ে থাকা অনেক মোনাফেক রয়েছে। তাদেরকে চিহ্নিত করে রাখুন।ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল বিভাগীয় কমিশনার,ডিসি,এসপি ও ইউএনওকে বদলি করা হবে।
কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন,বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো.জাফর ইমাম সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, অবসরপ্রাপ্ত কর্ণেল মো. আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেছ।
উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসীন,নারী ও শিশু ফোরামের সভাপতি জেসমিন জাফর,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, বিএনপি নেত্রী (সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান) মোসা.হাসিনা বেগম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা,সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার ও যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমূখ।
বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসভায় পরিণত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী প্লাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশে উপস্থিত হন।




