ধর্ম ও জীবন

জুলাই বিপ্লবে আলেমদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর, সোমবার জাতীয় প্রেসক্লাবে তরুণ আলেম প্রজন্ম-২৪ এর উদ্যোগে “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ আলেম প্রজন্ম-২৪ এর পরিষদ সদস্য এহসানুল হকের সভাপতিত্বে এতে আলোচনা করেন রাজধানীর মিরপুর ‘মাদরাসা দারুর রাশাদ’ এর প্রিন্সিপাল মাওলানা সালমান, আলেম, লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক […]

আলেমবিহীন পাঠ্যপুস্তক সংশোধন কমিটি হেফাজতের প্রত্যাখ্যান

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই সাথে আলেমবিহীন এই কমিটি প্রত্যাখ্যান করে কমিটিতে আলেমদেরকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দরা। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলামের খাস কমিটির এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে নেতৃবৃন্দ […]

হেফাজতের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সেক্রেটারি মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ঢাকা মহানগর কমিটি করা হয়েছে। কমিটিতে  মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে সেক্রেটারি করা হয়েছে। হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, ”হেফাজতের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. কর্তৃক ঘোষিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি পুনর্বহাল করা হয়। পরামর্শ সাপেক্ষে কমিটি সংযোজন এবং বিয়োজন করা হবে” আজ (২১ সেপ্টেম্বর) […]

আগের খতিব ফিরে আসায় বায়তুল মোকাররমে সংঘর্ষ

বায়তুল মোকাররমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। […]

ইসলামের আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। কেবল ইসলামী সরকার ক্ষমতায় গেলেই দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদমুক্ত হবে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘মদিনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক […]

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ যোহর বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতির সচিবরাসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও মিলাদে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা […]

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বিয্যের মধ্যদিয়ে সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। আজ ১২ রবিউল আউয়াল। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। প্রায় এক হাজার ৪১২ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো […]

পাচারের টাকা দেশে ফিরিয়ে আনতে পারলে দেশে কেউ দরিদ্র থাকবে না: ফয়জুল করিম

আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, ঠিক সেইভাবে ৫ আগস্টের পর মানুষের বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়া হচ্ছে। মিথ্যা মামলায় ভরপুর হয়ে গেছে দেশ। এমনই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়কে সংগঠনটির জেলা কমিটির আয়োজনে আয়োজিত গণসমাবেশে প্রধান […]

ভারতের সাথে শেখ হাসিনার চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করুন : চরমোনাই পীর

ভারতের সাথে শেখ হাসিনার চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশ করুন : চরমোনাই পীর Posted on সেপ্টেম্বর ১১, ২০২৪ Authorলাইট অফ টাইমস্ Comment(০) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা ভারতের সাথে যত গোপন চুক্তি করেছে, তা জনসম্মুখে প্রকাশ করে চুক্তিগুলো বাতিল করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদি হাসিনার সরকার কেবল নিজেদের […]

নওগাঁয় জামে মসজিদ ভেঙ্গে অফিস বানানোর প্রতিবাদে ইসলামী আন্দোলনের মানববন্ধন

নওগাঁয় কোর জামে মসজিদ ভেঙ্গে উকিল চেম্বার বানানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা আদালত চত্ত্বরে এ মানববন্ধন পালন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাস্টার আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন নওগাঁ জেলার সভাপতি মুহাম্মদ নাজমুল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন,অত্র মসজিদ স্থাপিত হওয়ার […]