খেলাধুলা

এবার যুবাদের বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৭৯ রানে হারিয়ে শিরোপা জিতে নিলো অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে হারজাস সিংয়ের ফিফটি ও হিউ উইবজেন, ওলিভার পিক ও হ্যারি ডিক্সনের চল্লিশোর্ধ রানের ওপর ভর করে ২৫৩ রানের লড়াকু পুঁজি সংগ্রহ পায় অজিরা। লক্ষ্য তাড়া করতে নেমে মাহলি বেয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলানের বোলিং তোপে ৩৭ বল বাকি থাকতেই ১৭৪ রানে […]

কলাপাড়ায় মন্ত্রীকাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলায় বিজয়ী রিপোর্টার্স ক্লাব

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মন্ত্রীকাপ ১ম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বিজয়ী দল রিপোর্টার্স ক্লাবের হাতে ট্রফি সহ ৭ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দল টুটুল-মেহেদি জুটির হাতে ট্রফিসহ ৫ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন। রয়েল ব্যাচ ২০০০ […]

নাটকীয়তার পর বাংলাদেশ-ভারতকে সাফের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা

নানা নাটকীয়তার মধ্যদিয়ে শেষ হলো সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমে টসে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপর বাংলাদেশের প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ম্যাচ কমিশনার। যা নিয়ে আপত্তি জানায় ভারত। এরপর জানা যায়, পুনরায় টাইব্রেকার মাঠে গড়াবে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ-ভারত দু’দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। রাত সোয়া ১০টার দিকে জানা […]

এমবাপ্পের নতুন ঠিকানা মাদ্রিদ?

এখন পর্যন্ত ইএসপিএনসহ বেশ কিছু ইউরোপিয়ান গণমাধ্যমের মতে, পিএসজি ছেড়ে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। দুই পক্ষ প্রাথমিক ভাবে চুক্তিতে সম্মত হলেও এখনও পারিশ্রমিকসহ কিছু ইস্যু চুড়ান্ত না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা আসতে দেরি হচ্ছে। এমবাপ্পে ক্লাব ছাড়বে এমন ধারণা করছে পিএসজিও। তাই বিকল্প প্রস্তুত করছে ফ্রান্সের জায়ান্টরা। এমবাপ্পের লেফট উইং পজিশনের […]

ব্রাজিলের হার, আর্জেন্টিনার ড্র

অলিম্পিক বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। কনমেবল থেকে অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নেবে দুটি দল। কিন্তু সেখানে শোচনীয় অবস্থায় দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার কারাকাসে প্রথম ম্যাচে ২৯ মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ মিস করে ব্রাজিল। এনদ্রিকের সেই ভুলের মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে। […]

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের ইনজুরি সময়ে সাগরিকার একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। টানা দুই জয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে কোচ সাইফুল বারীর শিষ্যরা।। রোববার (৪ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত অনূর্ধ্ব-১৯ নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খেলার শুরুতে ভারতই […]

যুব বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

আইসিসি অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে অঘোষিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে হেরেছে বাংলাদশের যুবারা। আগে ব্যাট করতে নেমে টাইগার বোলার রোহানাত দোল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেমিফাইনালে যেতে বাংলাদেশ যুবাদের লক্ষ্য ছিল ৩৮.১ ওভারের মধ্যে ১৫৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে উবাইদ শাহর আগুনে পেসে ১৫০ […]

নেইমারকে নিজের মেয়ের বাবা দাবি করে আদালতে হাঙ্গেরিয়ান মডেল

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হাঙ্গেরির সাবেক মডেল গ্যাব্রিয়েলা গাসপার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমারকে তার মেয়ের বাবা দাবি করে সাও পাওলোর পারিবারিক আদালতের শরণাপন্ন হয়েছেন গ্যাব্রিয়েলা। হাঙ্গেরিয়ান সেই নারীর পক্ষ থেকে তার আইনজীবী অ্যাঞ্জেলো কার্বন জানিয়েছেন, তারা পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে ২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালও দাবি করেছেন। […]

চিলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অলিম্পিক বাছাইয়ের চূড়ান্তপর্বে আর্জেন্টিনা

প্রাক-অলিম্পিক বাছাইয়ে চিলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই ৪ দলের চূড়ান্ত পর্বে উঠল হাভিয়ের মাশ্চেরানোর দল। বুধবার (৩১ জানুয়ারি) ভোরে নিজেদের গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। পয়েন্ট টেবিলের সমীকরণ অনুযায়ী, দুই দলের জন্যই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। তবে তাতে একপেশে এক জয়ই পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক […]

হ্যাট্ট্রিক হারের পর অবশেষে জয় পেয়েছে ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যাট্ট্রিক হারের পর অবশেষে আহমেদ শেহজাদ ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ইনিংসে জয় পেয়েছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারিয়েছে তামিম ইকবালের দল। আগে ব্যাট করতে নেমে শেহজাদ ও রিয়াদের জোরা ফিফটিতে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় বরিশাল। লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মাদ ইমরানের বোলিং তোপে ১৫ বল বাকি থাকতেই ১৩৭ […]