মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মৃধাকে (৫৭) একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত খালেক মৃধাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন […]
দেশজুড়ে
দেশজুড়ে
বরিশালে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্য সেমিনার অনুষ্ঠিত
বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের করণীয় শীর্ষক তারুণ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বরিশালের বান্দ রোডস্থ শিল্পকলা একাডেমীতে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও গবেষক মাওলানা মুসা আল-হাফিজ, লেখক ও অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন (সাইমুম সাদী), ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, ইসলামিক স্কলার গাজী […]
টাঙ্গাইলে পুলিশ সুপারের মোবাইল ছিনতাই
টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার ইমামুর রশীদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ অক্টোবর) শহরের ক্লাব রোডের তার সরকারি বাসার সামনে থেকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে দুপুরে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সদস্যরা, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা […]
কলাপাড়ায় ক্যান্সারে আক্রান্ত শিশু জামিলা বাঁচতে চায়
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ ছোট্ট শিশু জামিলা। চোখে অসহ্য যন্ত্রনা নিয়ে কাতরাচ্ছে ঘরে বসে। দিনের আলো আর রাতে বৈদ্যুতিক আলো দুটোই তার কাছে এখন যন্ত্রনাময় হয়ে দাঁড়িয়েছে। অথচ অন্যান্য সকল শিশুদের মতোই মাত্র ছয় বছর আগে এ পৃথিবীতে আগমন করে সে। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই পৃথিবীর আলো তার কাছে এখন বিষাদময় হয়ে পরেছে। তার […]
খুলনা-৬ আসনের সাবেক এমপি কুয়াকাটায় গ্রেফতার
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি : মামলার আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে পটুয়াখালীর পর্যটক কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব-০৬ ও র্যাব-০৮ এর সদস্যরা৷ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেফতারের পর পরই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-০৮ […]
পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজান
পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান (৫৬)। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, সাভারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা ৭টি মামলার আসামি মিজানুর রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের […]
মায়ের মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় দুই বোনের মৃত্যু
গাইবান্ধার সদর উপজেলায় মা ময়না বেগমের মৃত্যুর খবর শুনে গাজীপুরের আশুলিয়া থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুপুর আক্তার ও তার চাচাত বোন রুনা আক্তার নিহত হয়েছেন। নুপুর আক্তার তার বোন রুনাকে সঙ্গে নিয়ে স্বামী রাকিবুল ইসলামের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহীদ […]
বিয়ের গেইটে টাকা কম দেয়ায় সংঘর্ষ, বরসহ আহত ২৫
ভোলার চরফ্যাশন উপজেলায় বিয়ে বাড়িতে গেইটের টাকা কম দেয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষ ও বরসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের ভূঁইয়ার হাট গ্রামের নুরে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বর মনির হোসেনসহ দুই পক্ষের ১৪ জনকে চরফ্যাশন […]
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন শিশিরকে অব্যাহতি দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রোববার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা […]
ভিমরুলের কামড়ে দুই শিশুসহ বাবার মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও বোনের মৃত্যুর পর শিশু সিফাত উল্লাহও (৫) মারা গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিফাতের মৃত্যু হয়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গতকাল দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম তার […]










