দেশজুড়ে

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গফরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। স্বজনরা জানান, দগ্ধরা সবাই পোশাক শ্রমিকের কাজ করতো। কাজ শেষে বাড়ি ফিরে […]

ছাত্র আন্দোলনে গুলি ছোড়া সেই অস্ত্রধারী যুবলীগ কর্মী গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম নগরের মুরাদপুরে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করা সেই যুবলীগ কর্মী ফিরোজকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি চান্দগাঁও থানার মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে। জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে […]

মির্জাগঞ্জে ৫ মিনিটের ঝড়ে ৭টি ঘর বিধ্বস্ত, গুরুতর আহত ৪

মির্জাগঞ্জ, (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ৫ মিনিটের  ঝড়ে ৭টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে ঘরের নিচে চাপা পড়র একই পরিবারের কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী রানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফাতিমা বেগম(৫৫),রুমা বেগম (২৮),সামিয়া আক্তার(৫) ও ইশামনি (২)। এর মধ্যেও গুরুতর আহত […]

এদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় সরকার: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, কালো টাকা, পেশীশক্তি ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই। পিআর পদ্ধতির নির্বাচনে ভোটারদের ভোটের প্রকৃত মুল্যায়ন হয়। এছাড়া প্রচলিত সাধারণ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির ক্ষেত্রে ৩৩ ভাগ ভোটের ভোট কাজে লাগে অন্যদিকে ৬৫ থেকে ৬৭ ভাগ ভোটারের ভোট মুল্যহীন হয়। পিআর পদ্ধতির নির্বাচনে এককভাবে […]

পটুয়াখালীতে আ. লীগ নেতার হামলায় সেচ্ছাসেবক দল নেতা আইসিইউতে

পটুয়াখালীতে সেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক চৌকিদার ও তার দলবলের বিরুদ্ধে। আশংকাজনক অবস্থায় আহতকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে বরিশালে নেয়া হয়। অবস্থা আরও খারাপ হলে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে শহর সংলগ্ন আউলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। […]

কুয়াকাটায় বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় সাবেক মেয়রসহ ৪ আ’লীগ নেতা কারাগারে

রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধি: বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ বারেক মোল্লা সহ ৪ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ সোমবার পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে পাঠায়। জানাগেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির অফিসে হামলা,ভাংচুর, লুটপাট ও […]

এস আলম ও তার ৫ ভাইয়ের কেউই মায়ের জানাজায় অংশ নেননি

চট্টগ্রাম প্রতিনিধি: মায়ের জানাজায় অংশ নেননি দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। তিনি ছাড়াও তার ৫ ভাই আবদুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম ও শহিদুল আলম কেউ জানাজায় উপস্থিত ছিলেন না। ২০ অক্টোবর রোববার আছর নামাজের পর চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাইফুল আলমের […]

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার গুলজার আবাসিক হোটেল থেকে লিপি আক্তার নামের (২৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত লিপি আক্তারের বাড়ি ভোলা চরফ্যাশন এলাকায়। হোটেল কর্তৃপক্ষ জানায়, গতকাল শনিবার রাতে ফরহাদ ও লিপি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠে। পরে রবিবার সন্ধ্যায় হোটেল বয় রুম চেক করতে গিয়ে তার […]

২০ মামলার আসামি জুয়েলকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় হোটেল মালিকের বাসা ডাকাতি মামলার প্রধান আসামী মোঃ জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার সকালে সাতক্ষিরার তারা উপজেলা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল মৃধা বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান এবং বিভাগের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মোট ২০টি ডাকাতি মামলা রয়েছে […]

বাউফলে জামায়াতের সদস্যদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে জামায়াতের ৩ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে ও নারায়ণপাশা গ্রামে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মনিরুজ্জামান অজিবুল্লাহ (৩১) , মোহাম্মদ আল-আমিন (২৭) ও নাঈম […]