শনিবার বন্ধ থাকবে কলাপাড়ার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, রবিবার থেকে পুনরায় চালু

রাসেল মোল্লা, কলাপাড়াঃ  পটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) এক দিনের জন্য স্থগিত থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য পৌরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ উদ্যোগের উদ্যোক্তা মুশফিকুর রহমান লিটু বিশ্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, শনিবার এক দিনের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বন্ধ থাকবে। […]

কলাপাড়ায় ১ ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে ২ ব্যক্তির মৃত্যু

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় এক ঘন্টার ব্যাবধানে একই বাড়িতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সু পরিচিত নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা অরবিন্দু বিশ্বাস (মন্টু) এর বাড়িতে। নিহত দুই ব্যাক্তির এক জন অরবিন্দু বিশ্বাস এর স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস(৭০) ও তার আপন ভাই ডা.অসিত বরণ বিশ্বাস (খোকন)। শুক্রবার দুপুর […]

কুয়াকাটা পর্যটন কার্নিভাল উপলক্ষে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি মোশাররফ হোসেন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ কুয়াকাটা পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালে দুই মন্ত্রীকে ফুল দিয়ে […]

পরিচ্ছন্ন ও নান্দনিক কলাপাড়া গড়তে দেয়ালে চিত্রাঙ্কন, সড়কের পাশে ফুলের গাছ রোপণের উদ্যোগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ ‘ক্লিন কলাপাড়া, গ্রিন কলাপাড়া’ গড়ার প্রত্যয়ে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মোঃ মুশফিকুর রহমান লিটু বিশ্বাস। শহরের বিভিন্ন সড়কের পাশের দেয়ালে চিত্রাঙ্কন ও আলপনার মাধ্যমে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের দুই পাশে ফুলের গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন তিনি। উদ্যোগের অংশ হিসেবে ভূমি অফিস সড়ক থেকে কলাপাড়া […]

কলাপাড়ায় সেই আলোচিত ডাক্তার রিমাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক ব্যক্তিগত সহকারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমাসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় লামিয়ার স্বামী মো. আলাউদ্দিন কলাপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।মামলা নং-২১। এজাহারে চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমা, মো. নাহিদ ইসলাম […]

কলাপাড়ায় ব্যক্তিগত সহকারীকে মারধরের অভিযোগ ডাঃ রিমার বিরুদ্ধে

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাশতা আনতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৫) নামে এক ব্যক্তিগত সহকারীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক গণমাধ্যমেকর্মী মহসিন পারভেজ এর দ্বিতীয় স্ত্রী ডা. তাসলিমা ফেরদৌসী রিমার বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালের ওই চিকিৎসকের চেম্বারের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া […]

নয় বছর পর কুয়াকাটায় ফিরছে বিচ কার্নিভাল, প্রস্তুতি দেখতে মাঠে এমপি মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ  দীর্ঘ নয় বছর পর আবারও উৎসবের আমেজে ফিরছে সাগরকন্যা কুয়াকাটা। আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা বিচ কার্নিভাল-২০২৬’। এ আয়োজনকে সামনে রেখে কার্নিভালের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি কুয়াকাটায় কার্নিভাল আয়োজনের নির্ধারিত […]

কলাপাড়ায় দুর্গাপূজায় ৩০০ শাড়ি ও ১৭ পূজামণ্ডপে নগদ অর্থ দিলেন এমপি মোশাররফ

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে এসব উপহার প্রদান করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের কাছে ৩০০টি শাড়ি […]

কলাপাড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামি পাঁচ দিনের পুলিশ রিমান্ডে, আসামী পক্ষে শুনানিতে অংশ নেয়নি কোন আইনজীবী

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামি আল- আমিন কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত আসামির পাঁচ দিনের এ পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো. ফোরকান আসামিকে […]

পবিত্র ওমরা পালনে মক্কা-মদিনার পথে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার

রাসেল মোল্লাঃ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শরিফের পথে যাত্রা করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১০ নম্বর বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান হাওলাদার। আজ সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। পবিত্র ওমরা পালনের এ সফরে তিনি যেন সুস্থ ও নিরাপদে ইবাদত সম্পন্ন […]