ওলামা দলের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন

রাসেল মোল্লাঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক […]

কলাপাড়ায় ​৫৭ ব্যক্তিকে সরকারি সহায়তা প্রধান

​রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০ টায় অসহায় ৫৭ ব্যক্তিকে মোট পাঁচ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। কলাপাড়া উপজেলা পরিষদ হল রুম পায়রায় অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

আখতার হোসেন মেমোরিয়াল কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী )প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক পুরস্কারসহ ১২টি ইভেন্টে শীর্ষ সাফল্য অর্জন করায় পটুয়াখালীর আখতার হোসেন মেমোরিয়াল কলেজে এক বিশেষ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এরিয়ার […]

শেখ হাসিনা বিদেশে পালিয়ে সাধারণ নেতা কর্মীদের সাথে বেইমানি করেছেন- আলতাফ চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়ে দলের সাধারণ নেতাকর্মীদের সাথে বেইমানি করেছেন। ৫ আগস্টের আগেই  জানতেন  তার সামনে দিনগুলো কি রকম আসছে। এ কারণেই তিনি পরিবার ও আত্মীয়-স্বজন এবং আওয়ামী লীগ নেতাদের আগেই বিদেশে পাঠিয়ে […]

আইসিইউর সেই হাতকড়া আর খোলা হলো না, চিরবিদায় নিলেন মনির খান

রাসেল মোল্লা: কয়েক সপ্তাহ আগে একটি ছবি থমকে দিয়েছিল অসংখ্য মানুষকে। হাসপাতালের সাদা বিছানায় নিশ্চল এক মানুষ। গলায় শ্বাসনালির মোটা পাইপ, নাকে অক্সিজেনের নল, আঙুলে অক্সিমিটার। শরীরের প্রতিটি স্পন্দন তখন মাপছিল যন্ত্র। শুধু একটি জিনিস যেন সেই চিকিৎসার ভাষাকেও অতিক্রম করেছিল। ডান হাতে ঝুলছিল একটি হাতকড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবির মানুষটি ছিলেন পটুয়াখালীর […]

মির্জাগঞ্জে জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি মির্জাগঞ্জ(পটুয়াখালী): মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান,উপজেলা বিএনপির […]

কলাপাড়ায় ১২ জুলাইযোদ্ধাকে সবংর্ধনা ও আলোচনা সভা

রাসেল মোল্লাঃ বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ দরবার হল পায়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ সবংর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। অন্যদের মধ্যে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) […]

বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে কলাপাড়ায় সচেতনতামূলক কর্মসূচি

রাসেল মোল্লাঃ ঐক্যবদ্ধভাবে পানিতে ডুবে মৃত্যুর প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর একটায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’র উদ্যোগে সোনামনি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে মূল প্রবন্ধ […]

কলাপাড়ায় বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ ও ৪ সনাতনী পরিবারের নিরাপত্তার দাবি

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও ৪ সনাতনী পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক দেবাশীষ সিকদার। শনিবার দুপুর সাড়ে বারোটায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়নের অনিল চন্ত্র হাং, […]

নির্বাচনকালে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নং হাজীপুর ইউনিয়ন পরিষদ’ নামে ইউনিয়ন গঠন করে নির্বাচনকালে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ। ৫নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদকে বিভাজন করে নতুন এ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন পত্রে স্বাক্ষর […]