প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মির্জাগঞ্জে পায়রা নদীতে মা ইলিশ শিকারের মহোৎসব

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রশাসনের ঢিলেঢালা অভিযানের সুযোগে পায়রা নদীতে মা ইলিশ শিকারের রীতিমতো মহোৎসব চলছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা নদীতে দিন- রাত ইলিশ শিকারে ব্যস্ত । এ যেন দেখার কেউ নেই। ইলিশ কেনার জন্য নদীর পারে ক্রেতারা ভিড় করছেন। তবে পরিচিত ছাড়া কারো কাছে বিক্রি করছেন না জেলেরা। স্থানীয়দের অভিযোগ,এ বছর মা […]

রোকসানা আক্তার রুজিকে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাবের ফুলেল শুভেচ্ছা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করায় রোকসানা আক্তার রুজিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলাপাড়া উপজেলা মহিলা ক্লাব। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কলাপাড়া মহিলা কলেজ রোডে অবস্থিত ক্লাবের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের নেত্রীরা রোকসানা আক্তার রুজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান […]

কলাপাড়ায় নিখোঁজ ১০ মাসের শিশু রায়হানের মরদেহ খাল থেকে উদ্ধার

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাড়ির সামনের একটি খাল থেকে ব্যাগভর্তি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আলামিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা […]

অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা এবং সাবেক সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (বিমান) ও পূর্ত অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সোহেল আহমেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সরকারি চিঠি ও বিভিন্ন সূত্রে পাওয়া নথিপত্র পর্যালোচনায় তাঁর বিরুদ্ধে গুরুতর সব অনিয়মের চিত্র সামনে এসেছে। সরকারি […]

রাঙ্গাবালী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান আনোয়ারুল ইসলাম হাওলাদার

রাসেল মোল্লা: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ১ নং রাঙ্গাবালী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। মো. আনোয়ারুল ইসলাম হাওলাদার বলেন, এলাকার মানুষের […]

কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার অপরাধে তানজিল নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। […]

কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজ, ৩০ ঘণ্টা পেরিয়েও মেলেনি সন্ধান; গ্রেপ্তার ১

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আলামিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, […]

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাসেল মোল্লাঃ শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, জলবায়ু সহনশীল ও শিশুবান্ধব সমাজ গড়ার লক্ষ্য শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। আভাস’র প্রজেক্ট ম্যানেজার মনিরুল […]

কলাপাড়ায় মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে কলাপাড়া উপজেলা প্রেস ক্লাবে লিখিত অভিযোগ দিয়েছেন একদল অভিভাবক। লিখিত […]

যুক্তরাষ্ট্রে পীর সাহেব চরমোনাই, প্রবাসীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

নিউইর্য়ক প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট সরদার বরকাতুল্লাহ এবং প্রতিষ্ঠানটির প্রধান ফকিহ মুফতি মিজানুর রহমান সাঈদ। পীর সাহেব চরমোনাইয়ের নিউইয়র্কে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর যুক্তরাষ্ট্র সফরের […]