রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রী হয়রানির অভিযোগে কলাপাড়া বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঢাকাগামী মিজান পরিবহন ও অপর একটি বাসচালকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। কলাপাড়া পৌর বাস টার্মিনালে অভিযানে মিজান পরিবহনের চালক মীর জালাল ও বেল্লাল নামের দুই বাস চালকে ৫ হাজার টাকা করে দশ […]
Author: পটুয়াখালী টাইমস
মহিপুরে মাদক পরিবহনের অপরাধে একজনকে ১ মাসের কারাদণ্ড
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরের হাজীপুর টোল সংলগ্ন এলাকায় মাদক ( গাঁজা) পরিবহনের অপরাধে এক ব্যক্তি কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাত ৯টা ৪৫মিনিটের সময় গাজী সায়েম মেহেদী (৩২)কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। অভিযুক্ত ব্যক্তির বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পায়রাবন্দর সংলগ্ন গাজী বাড়ি এলাকায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট […]
চাকসু নির্বাচনের ফলাফল; ভিপি-জিএস পদে ছাত্রশিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি-জিএসসহ ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয়লাভ করেছেন এই প্যানেলের প্রার্থীরা। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়ীরা […]
মহিপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে মহিপুর থানা সদরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। উদ্বোধনের পর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ […]
প্রেম, প্রলোভন ও প্রতারণা: কলাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ৪৭ লাখ টাকার অভিযোগ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভনে অর্থ ও সম্পদের সঙ্গে সর্বস্ব হারিয়ে লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর প্যাদার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মরিয়ম বেগম(৪৩) নামের এক নারী। মঙ্গলবার বেলা এগারোটায় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ওই নারীর পিতা মো. মোসলেম দফাদার, ভাই মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন। […]
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মির্জাগঞ্জে শিক্ষকদের মানববন্ধন
উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও বাড়িভাড়া,চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি দাওয়া বাস্তবায়নের দাবিতে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি সুবিদখালী রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। […]
কুয়াকাটায় মাদক সেবনে তিনজনের কারাদণ্ড, অবৈধ পার্কিংয়ে একজনকে জরিমানা
রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার রাত ৯টার সময় মোঃ কাজল ভূইয়া (২২) মোঃ আমীর হোসেন (৩৩) মোঃ মিজান তালুকদার ( ৪৫)নামের তিনজনকে কুয়াকাটা পৌর বাসস্টান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন […]
কর পরিশোধে আগ্রহ বাড়াতে কুয়াকাটা পৌরসভায় ৫ দিনব্যাপী কর মেলা উদ্বোধন
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার নাগরিকদের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি ও বকেয়া কর আদায়ে বিশেষ উদ্যোগ হিসেবে পৌরকর মেলা-২০২৫ আয়োজন করা হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক। আগামী ১৬ অক্টোবর […]
মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে -এবিএম মোশাররফ
রাসেল মোল্লা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি কখনো দখলের রাজনীতি করে না, মানুষের মন জয় করেই রাজনীতি করে। মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। আস্থার কারণেই মানুষ বিএনপির পাশে দাঁড়ায়। শনিবার (১১ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর কুয়াকাটার মুসুল্লিয়াবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে লতাচাপলী […]
কুয়াকাটায় গাঁজা সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার সময় মোঃ সোলায়মান রহমান আসিফ (২৪) জহির হাওলাদার (২৮) মোঃ হানিফ( ২৩)নামের তিনজনকে কুয়াকাটা পৌর বাসস্টান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন ( ভূমি […]










