গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন ফাতিমা তাসনিম

রাসেল মোল্লাঃ গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ফাতিমা তাসনিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এই পদত্যাগপত্র ফাতিমা তাসনিম নিজেই ফেসবুকে পোস্ট করেন। এর আগে ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর প্রেরণ করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন. ‘আমি ফাতিমা তাসনিম ব্যক্তিগত কারণে গণঅধিকার থেকে পদত্যাগ করছি।’ এবিষয়ে জানতে ফাতিমা তাসনিমের সাথে […]

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় হামলায় মামলা; আ’লীগ সভাপতিসহ তিনজন কারাগারে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায়  হামলা মামলায় আওয়ামীলীগ সভাপতিসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো ৩ নেতা হলেন –  মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু ও তার ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম […]

কুয়াকাটায় জমির মালিকানা দাবিতে পৌর বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় জমির মালিকানা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী। রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যথাযথ দলিল ও কাগজপত্র থাকা সত্তেও একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপ্র্রচার চালাচ্ছে। লিখিত বক্তব্যে আবদুল আজিজ মুসুল্লী বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী […]

কুয়াকাটায় ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবক। এসময় ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান সহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ওই নারী জানান, বিপিনপুর গ্রামের নারীর […]

পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কৃষি জমি লিজ পাবার জন্য আলোচনা সভা

কলাপাড়া প্রতিনিধিঃ  পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কৃষি জমি লিজ পাবার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনে রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারের অংশগ্রহণ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মজিবর প্যাদা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান […]

‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২৬ এপ্রিল

রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধিঃ ‘আমরা কলাপাড়াবাসী’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫-২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। নির্বাচনে সভাপতি থেকে  সাধারণ সম্পাদক সহ মোট ১২ পদে লড়বেন আগ্রহী প্রার্থীরা। গত ০৫ এপ্রিল সংগঠনটির এক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১০ এপ্রিল বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাব ইন্জিনিয়ারি তৌহিদুর রহমান মিলনায়তনে নির্বাচন কমিশন গঠন করে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। প্রধান […]

বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। মুরাদুর রহমান মুন্না (২৮) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী এক বিবৃতিতে বলেন, […]

মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী  ইউনিয়নের নিউমার্কেট বাজারের ডিলার মোঃ শফিকুল ইসলাম খাদ্যবান্ধব  কর্মসূচির ১০ বস্তা চাল  গভীর রাতে অসৎ উদ্দেশ্যে গোডাউন থেকে সরিয়ে  এক বাড়িতে নিয়ে রাখেন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ওই বাড়ি থেকে চালগুলো জব্দ করেন। প্রশাসনিকভাবে ডিলার শফিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউমার্কেট বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে […]

মহিপুরে ব্যবসায়ীকে মারধর ঘটনায় আলোচিত শ্রমিক দল নেতা মামুন গ্রেফতার

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে তার কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা লুট করে এবং বিবস্ত্র করে ভিডিও করে তা ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে লতাচাপলী ইউনিয়ন শ্রমীকদলের সাধারণ সম্পাদক মামুন মোল্লাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গত ১৬ মার্চ মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজার সংলগ্ন […]

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর  মির্জাগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  একটি মামলায় হাজিরা শেষে আরেক মামলায়   ছাত্রলীগ নেতা ও  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহিরুল ইসলাম জুয়েল (৩৫) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে  […]