উত্তরবঙ্গের দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় দুই মিনিটের ব্যবধানে পর পর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির পাশাপাশি সিকিমেও কম্পন অনুভূত হয়েছে।
এছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নেপালের কোশীতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে ভূমিকম্পটির।




