রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টায় কলাপাড়া চায়না পার্ক কলাপাড়া হলরুমে এ শোক সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। […]
Author: পটুয়াখালী টাইমস
মির্জাগঞ্জে কিশোর হত্যা মামলার আসামি শুভ লালমনিরহাট থেকে গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে খালা বাড়ি বেড়াতে এসে বখাটেদের মারধরে নিহত কিশোর সিয়াম হত্যা মামলার এজাহার ভুক্ত ৩ নম্বর আসামি শুভ সিকদারকে লালমনিরহাটের পাটগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রংপুর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শুভ সিকদার মির্জাগঞ্জ ইউনিয়নের পিপড়াখালী গ্রামের মো. জালাল সিকদারের ছেলে। নিহত সিয়াম পটুয়াখালী সদর […]
নির্বাচনী কৌশল নির্ধারণে বিএনপির ৪১ সদস্যের কমিটি গঠন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া। চলছে যাচাই-বাছাই। নির্বাচন পরিচালনা করতে বিএনপির কমিটিও চূড়ান্ত হয়েছে। নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এই কমিটির তথ্য জানানো হয়েছে। […]
শুভ ইংরেজি নববর্ষ: সুখ ও সমৃদ্ধি কামনা করি সকল পটুয়াখালীবাসীর জন্য
মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে ২০২৫ সাল। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করছে ২০২৬ সালকে। বিশ্বজুড়ে এবারও কোটি কোটি মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন […]
বিদায় ২০২৫, আশার আলোয় স্বাগতম ২০২৬
সময়ের অতল গহ্বরে হারিয়ে গেল আরও একটি বছর। আরেকটি নতুন বছরের অভিষেক হলো বিশ্ববাসীর সামনে। বর্ষপঞ্জির পাতা বদলালেও পেছনে রয়ে গেছে রক্ত, অশ্রু, প্রতিবাদ আর প্রত্যাশার স্মৃতি। বিদায়ী বছর ২০২৫ সালের সব দুঃখ-বেদনা বেদনা ভুলে গিয়ে এবং নতুন আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে বিশ্ববাসীর সঙ্গে নানান কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছে সারা পৃথিবী। বিশ্বের […]
সত্য ও সাহসী সাংবাদিকতার দুই বছর: পটুয়াখালী টাইমস আজ তৃতীয় বর্ষে
‘সত্য প্রকাশে আমরা কারো সাথে আপোষ করি না’ এই স্লোগানকে বুকে ধারণ করে দ্বীপ্ত-যৌবনের তুঙ্গ-তরঙ্গে তৃতীয় বছর স্পর্শ করলো ‘পটুয়াখালী টাইমস’।এর ত্যাগী ও আত্মনিবেদিত সংবাদকর্মীগণ উচ্চারণ করেছেন পেশাগত নৈপূণ্য ও দায়িত্বশীলতার দীপ্ত শপথ এবং চলমান সময়ের প্রতিটি ঘটনা পাঠকের সামনে তুলে ধরার চ্যালেঞ্জিং প্রত্যয়।তাই দুই বছরেই দেশ ও প্রবাসে অগণিত পাঠকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত ‘পটুয়াখালী […]
কলাপাড়া উপজেলা আ’লীগ-এর সাংগঠনিক সম্পাদক জেলহাজতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম বাবুল খান (৫৫) জেল হাজতে অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । গত ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় তাকে কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে কলাপাড়া থানার […]
স্বামীর পাশে চির নিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খালেদা জিয়ার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে অজস্র মানুষের উপস্থিতিতে যেন […]
লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এতে স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বুধবার (৩১ ডিসেম্বর) ৩টা ৫ মিনিটে জানাজা শেষ হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও […]
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য আজ সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার পর মানিক মিয়া অ্যাভিনিউতে দেখা যায়, হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। […]










