শাপলা চত্বর ট্র্যাজেডি: জাতির স্মৃতিতে এক বেদনাময় দিন

আজ ৫ মে, শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও অভিযানকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেদিন মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদসহ ১৩ দফা দাবিতে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শাপলা চত্বরে সমবেত হন। দিনভর উত্তেজনা […]

জাকাত নিয়ে বিএনপি এমপির অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হেফাজতে ইসলামের তীব্র নিন্দা

বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটা আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে […]

কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা দিল ‘পাশে দাঁড়াই’

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও বিধ্বস্ত একটি মন্দির নির্মাণে নগদঅর্থ সহায়তা তুলে দিয়েছে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (৩ রা মে ) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবগঞ্জ ও ফরিদগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ খাদ্য ও অর্থ সহায়তা তুলে দেয়া হয়। পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠনের দেশে ও প্রবাসে […]

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তিন তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান […]

এক শতাব্দীর অপেক্ষার অবসান: কলাপাড়ায় চালু হলো যুগ্ম জেলা জজ আদালত

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:এক শতাব্দীর অপেক্ষার অবসান।পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে দীর্ঘ ১০৪ বছর প্রতীক্ষার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো যুগ্ম জেলা জজ আদালতের কার্যক্রম। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে এই আদালতের বিচারিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন জানান, কলাপাড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল স্থানীয়ভাবে […]

কলাপাড়ায় যুবদের ভূমিকা নিয়ে জনসচেতনতা অনুষ্ঠান

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে বুধবার শেষ বিকালে উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে যুব সমাজকে সন্ত্রাস, নারী নির্যাতন, যৌতুক বিরোধী, শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, যুব উন্নয়নের ইম্প্যাক্ট […]

কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া থানায় এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ […]

বরিশালে হত্যার শিকার অনিতা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এইচ এম আকবার এর ছোট ভাই ( অবঃ) সেনা সদস্য কবির শাহিনের মেয়ে সানজিদা কবির অনিতা এর লাশ তাদের গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামে নিজ বাড়িতে শুক্রবার শেষ বিকালে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর […]

কলাপাড়ায় ‘বাড়িতে ডেকে’ তরুণীকে ‘শ্বাসরোধে’ হত্যা

রাসেল মোল্লাঃ বরিশালে পূর্ব সম্পর্কের জেরে বাসায় ডেকে এনে এক নারী শিক্ষার্থীকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মইনুল ইসলাম হিমু পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাফি মঞ্জিল নামে একটি বাসা থেকে সানজিদা কবির অনিতা (১৯) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। […]

অটো রাইস মিলে অনিয়ম, কলাপাড়ায় জরিমানা ও এক মাসের কারাদণ্ড

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে এক অটো রাইস মিলকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক নীলগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ‘বিচ অটো রাইস মিল’-কে দোষী সাব্যস্ত করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের […]