রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সাপ্লাই পানির তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। বিদ্যুৎ না থাকলে পানি সরবরাহে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পৌরসভার কয়েকটি পাম্প থেকে পানির সঙ্গে বালু ওঠার অভিযোগও রয়েছে। এতে রান্না, গোসল, অজু ও দৈনন্দিন গৃহস্থালির কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। কলাপাড়া পৌরসভার ওয়েবসাইটের তথ্য […]
Author: পটুয়াখালী টাইমস
কলাপাড়া হেলিপ্যাডে ৪০ লাখ টাকায় শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা: এমপি মোশাররফ হোসেন
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত হেলিপ্যাড মাঠকে অব্যবস্থাপনা থেকে বের করে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাঠটিতে ৪০ লাখ টাকা ব্যয়ে একটি শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। শনিবার […]
পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রস্তাব স্হানীয় এমপি আলতাফ চৌধুরীর
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। জানা গেছে, চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর সংসদ সদস্য […]
কলাপাড়ায় দুঃস্থদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ছানি রোগীদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী রোগীরা বিনামূল্যে চোখ পরীক্ষা করান। অনুষ্ঠানে প্রধান অতিথি […]
জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি-সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে লিখিত জবাব চেয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। আজ শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্হেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত […]
কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি ও শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উৎপাদনশীলতার গুরুত্ব নিয়ে […]
কলাপাড়ায় নির্যাতিত ও দুঃস্থ নারী-শিশুদের মাঝে অনুদানের চেক বিতরণ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুম ‘পায়রা’-তে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ […]
কলাপাড়ায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি […]
সাশ্রয়ী মূল্যে ১,০৬০ টাকায় মাসিক বাজার, বাসন্তী মণ্ডল বিদ্যালয় মাঠে ক্রেতাদের ভিড়
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মাসিক বাজারের আয়োজন করা হয়েছে। শিকদার কর্পোরেশন ফুড অ্যান্ড বেভারেজ কোং-এর উদ্যোগে বুধবার সকালে নাচনাপাড়া বাসন্তী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাসিক বাজার বসে। আয়োজকদের নির্ধারিত প্যাকেজে মাত্র ১ হাজার ৬০ টাকায় মোট ৯ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। প্যাকেজে […]
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া জনতার প্রশ্ন
রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিক শাস্তির ক্ষেত্রে সমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের […]










