কলাপাড়ায় ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া ১ নম্বর ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৪২) এবং কলাপাড়া পৌরসভার রহমতপুর ৩ নম্বর ওয়ার্ডের সুমন কুমার রায় (স্বপন) (৪৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২৬ অক্টোবর রুজু করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *