বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচি ইনসেপশন সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল হক,মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইনক্রিজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশের ওয়াটার স্যানেটেশন এন্ড হাইজিন প্রকল্পের আওতায় ২০২৬ সালে উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ করার লক্ষ্যে প্রারম্ভিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোছাঃ মলিহা খানম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার-মোঃ মোস্তাফিজুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা ব্যবস্থাপক(ব্র্যাক ওয়াশ কর্মসূচি-পটুয়াখালী)-মোঃ হুছেন আলী, ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল)-মোঃ হাসান তালুকদার, টেকনিক্যাল অফিসার -সুফল মিস্ত্রি, প্রোগ্রাম  অর্গানাইজার-মোঃ আব্দুল্লাহ আল-মামুন, আঞ্চলিক ব্যবস্থাপক(জেন্ডার মেইনস্ট্রেমিং জেন্ডার জাস্টিস এন্ড  ডাইভারসিটি প্রোগ্রাম)-দেবাশীষ হালদার, ব্র্যাক জেলা সমন্বয় মোঃ নেফাজ উদ্দিন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মসূচি সংগঠক মোঃ আল-আমিন(সুফিয়ান)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং প্রকল্পের কাজ সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ।

ব্র্যাক ওয়াশ কর্মসূচির পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মোঃ হুছেন আলী বলেন, এই প্রকল্পের আওতায় মির্জাগঞ্জ উপজেলায় গত দুই বছর ১২টি মাধ্যমিক বিদ্যালয় /মাদ্রাসায়  বিশুদ্ধ পানির ব্যাবস্থা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়েছে। ব্রাকের এ ধরনের কার্যক্রম বিশ্বের ১২টি দেশে চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *