ধানখালীর কৃতী সন্তান সমাজসেবক গাজী ফরিদুল ইসলাম দুলাল আর নেই

রাসেল মোল্লা, কলাপাড়াঃ  পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজী বাড়ির কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক গাজী ফরিদুল ইসলাম দুলাল আর নেই। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের ছেলে, প্রবাসী ও কলাপাড়া উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী মিঠুন তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, ‘বাবাকে হারানোর এই শোক ও কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমার বাবার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।’

তিনি আরও বলেন, ‘সবার কাছে আমার বাবার রুহের মাগফিরাতের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতবাসী করেন এবং আমাদের পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।’

জানাজার নামাজ শনিবারঃ

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় ধানখালী গাজী বাড়িতে মরহুম গাজী ফরিদুল ইসলাম দুলালের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মহান আল্লাহ মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর প্রতি রহম করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *