কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রাসেল মোল্লাঃ “ রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে। উপজেলা দরবার হল পায়রায় জাতীয় আলোচনা সভা মিলিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইয়াসীন সাদেক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যবীদ কাজী বেল্লাল, উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জেলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *