উদ্বোধনের পর থেকেই আলোকসজ্জাহীন কলাপাড়ার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু, সৌরবাতি স্থাপনের দাবি

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ওপর নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে জন্ম থেকে   আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। গুরুত্বপূর্ণ এই সেতুতে দ্রুত সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৬৭৭ মিটার দীর্ঘ সেতুটি পায়রাবন্দর, বালিয়াতলী, দুলাস্বর  ও টিয়াখালীসহ আশপাশের এলাকার মানুষের […]