কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষ ‘পায়রা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্বাস আলী। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ বিল্লাহ খান, একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান ও খামারি উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার।

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক খামার ব্যবস্থাপনা ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, খামারি, প্রাণিসম্পদ হাসপাতালের সেবাগ্রহীতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *