কলাপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিক পালিত হয়েছে। বুধবার(০৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপলক্ষে কলাপাড়া বিএনপি কার্যালয় থেকে কলাপাড়া উপজেলা মহিলা দল ও পৌর মহিলা দলের আয়োজনে একটি বর্নাট্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

সবাই সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, সাধারণ সম্পাদিকা মনি বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা নাসরিন সীমা ও পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা লাইজু আক্তার।

এ সময় কলাপাড়া উপজেলা মহিলা দল, পৌর মহিলা দল এবং বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *