ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বার বার বাংলাদেশকে বিশ্বের কাছে চোরের দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। ফ্যাসিস্টদের এসব কর্মকাণ্ড বাংলার মাটিতে আর মেনে নেওয়া হবে না। সেই লক্ষ্যে বলতে চাই, সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে ইসলাম। শুক্রবার (৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে […]
রাজনীতি
রাজনীতি
আমরা গণতন্ত্রের কথা বলি, তবে গণতন্ত্র চর্চা করি না : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি, তবে গণতন্ত্র চর্চা করি না। বাংলাদেশের এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একসময় কলেজটির এই বিভাগের শিক্ষক […]
আওয়ামী লীগের কপালে আগামী নির্বাচন নেই: জামায়াতের আমির
আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকার সময়ে তারা (আওয়ামী লীগ) কী তাণ্ডব চালিয়েছে, আমরা ভুলে যাইনি। তারাতো নির্বাচনেই বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন? শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের […]
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়। পাশাপাশি বহিষ্কৃত আমিনুল ইসলাম আমিনের সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক […]
কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে গণঅভ্যুত্থানের আকাঙ্খা যেন নষ্ট না হয় : তারেক রহমান
কোনও কোনও মহল সংস্কার নাকি নির্বাচন, এমন বিতর্ক তৈরি করছে। এই ধরনের বিতর্ককে বিএনপি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কূটতর্ক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে গণঅভ্যুত্থানের আকাঙ্খা যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। […]
শিবিরের নতুন সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টার দিকে ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট […]
দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান
নতুন বছরে দেশের সামগ্রিক রূপান্তরের পর্বে উপনীত হওয়ার প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেন। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, কামনা করি সবার জীবনে খৃষ্টিয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। […]
শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদে ফেলে পরিবার নিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে : মোশাররফ হোসেন
রাসেল মোল্লা,কলাপাড়াঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর মিথ্যা সাজা দিয়েছিল। সেই সাজা খেটেও তিনি দেশে ছিলেন। দেশকে ভালোবাসেন বলেই তিনি দেশ থেকে পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা, তার নেতাকর্মীদের বিপদে ফেলে নিজে তার পরিবার নিয়ে ইন্ডিয়ায় […]
বিএনপি নেতা রিজভীর বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া কিছু নয়: জামায়াত
‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানায়, রিজভী যে বক্তব্য দিয়েছেন তাতে জনগণ বিস্মিত। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভীর আত্ম-পর্যালোচনা করা উচিত। রোববার (২৯ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল […]
একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী
শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই-একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একাত্তরের বিরোধিতাকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। রোববার (২৯ ডিসেম্বর) জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো […]









