একদিকে দাবানল, অন্যদিকে তুষারঝড়; বিপরীতমুখী দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কোনোভাবেই সামাল দেয়া যাচ্ছে না পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুগত একাধিক পরিবর্তন কাজ করে এমন বিপরীতমুখী চরম ভাবাপন্ন অবস্থার পেছনে। এই সময়ে দেশটির দুই প্রান্তে আবহাওয়ার চরম ভাবাপন্ন দুই রূপের জন্য বায়ুমন্ডলীয় বিভিন্ন ঘটনাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। যার মধ্যে সবচেয়ে বেশী আলোচিত জেট স্ট্রীম। বায়ুমণ্ডলের উপরের […]
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় ইসলাম অবমাননার অভিযোগে ৯ মাসের কারাদণ্ড বৌদ্ধ ধর্মগুরুর
ইসলাম অবমাননা ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্ম যাজককে। গালাগোডাট্টে জ্ঞানসারা নামে এই বৌদ্ধ ভিক্ষু দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এর আগেও তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য অভিযুক্ত হন। গত সপ্তাহে তাকে ৯ মাসের জন্য কারাদন্ড দেয় কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত। এক প্রতিবেদনে […]
নেতানিয়াহুর গ্রেফতারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুকে গ্রেফতারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) এই বিক্ষোভ মিছিল হয়। এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ঘোষণা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘নাৎসি অশভিৎজ ডেথ ক্যাম্প’ মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু যদি পোল্যান্ড সফর করেন তাহলে তাকে […]
তারেক রহমানসহ বিএনপির ৩ নেতাকে ট্রাম্পের আমন্ত্রণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিএনপির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে […]
লস অ্যাঞ্জেলেসে লুটপাট থামাতে কারফিউ জারি
ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। এর মধ্যেই শুরু হয়েছে ব্যাপক লুটপাট। সেখানে লুটপাট থামাতে জারি করা হয়েছে কারফিউ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আমেরিকার সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ জানিয়েছে, লুটপাটের […]
আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো; গ্রেফতারে যুক্তরাষ্ট্রের পুরস্কার ২৫ মিলিয়ন ডলার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে পুরস্কারের অর্থ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ জানুয়ারি) ২৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর, বিবিসির। অপরদিকে, টানা ছয় মাস ধরে নির্বাচন পরবর্তী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে আন্তর্জাতিক আহ্বান সেইসাথে তাকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা […]
পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন ট্রাম্প
পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় সাজা হিসেবে ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জানুয়ারি) বিচারক হুয়ান মার্চান নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এ রায় দেন। খবর রয়টার্সের। এই মামলায় এমনকি জেল-জরিমানা থেকেও রেহাই দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এর আগে, পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায়, ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ করেন নিউইয়র্ক […]
লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল; ২ লাখ মানুষ ঘরছাড়া
নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলসে জ্বলতে থাকা ছয়টি দাবানলের চারটি। তবে শহরের পূর্ব ও পশ্চিমাংশে এখনও অনিয়ন্ত্রিত রয়েছে বিশালাকার দুটি দাবানল। জ্বলছে আগুন আর তাতে ধ্বংস হয়েছে ৫ হাজারের বেশি স্থাপনা। খবর দ্য গার্ডিয়ান, সিএনএনের। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বাতাসের তীব্রতা কিছুটা কমায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। বাকি দুটি দাবানলের নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ফায়ার […]
বৈশ্বিক পাসপোর্ট সূচকে আমেরিকা ৯ম, বাংলাদেশ ১০০ তম
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এ বছরের শক্তিশালী পাসপোর্ট সূচকের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে হেনলি। পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১০০তম। একই অবস্থানে আছে ফিলিস্তিন ও লিবিয়া। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা […]
এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প
জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (৬ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন […]








