বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। […]
রাজনীতি
রাজনীতি
ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কমিটি ঘোষণা
প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি, মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের ১৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যরা হলেন সভাপতি পরিষদ সদস্য এস এম আলতাফ হোসেন, সুব্রত […]
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সীমান্তের ওপার থেকে: মির্জা ফখরুল
বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে। অপরদিকে, সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা রাখছে ভারতের মিডিয়া- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশকে ধ্বংস করে দিয়ে […]
মোদি-হাসিনা-ইসকন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমার দেশের ইসকন বা হিন্দুদের নিয়ে ভারতের এতো মাথা ব্যথা কেন। আগে শেখ হাসিনা ভারতের পা ধুয়ে পানি খেতো। এখন আমরা তাদের দিকে পা বাড়াই না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নতুন বাংলাদেশ: যেভাবে বাংলাদেশ আগাচ্ছে এবং নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এমন বক্তব্য রাখেন তিনি। ক্ষমতাচ্যুত […]
ইসকান নেতা চিন্ময়ের মুক্তি চেয়ে পলাতক হাসিনার বিবৃতি
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে এবং সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি স্বৈরাচারী হাসিনা। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে […]
প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক; দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান ফখরুলের
সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য […]
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আসামিপক্ষের করা পৃথক আপিলের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে চলতি বছরের ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনকে আপিল করার জন্য নিজ খরচে মামলার পেপারবুক […]
শহীদ ডা. মিলন দিবস আজ
আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানে চিকিৎসক নেতা ডা. মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয় এবং ছাত্র-গণঅভ্যুত্থানে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতি বছর দেশের বিএনপিসহ বিভিন্ন […]
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি
পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এর আগে, এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল […]
সালমান এফ রহমানের শাস্তির দাবিতে নবাবগঞ্জে ঝাড়ু মিছিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে সোমবার (২৫ নভেম্বর) তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে নেয় পুলিশ। রিমান্ড ও আদালতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে বেলা এগারটার দিকে বিক্ষুব্ধ জনতা খণ্ড খণ্ড মিছিল […]










