গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এর আগে ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কথিত সংখ্যালঘু নির্যাতন অপবাদসহ একাধিক অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় নয়াদিল্লিকে। সার্বিক পরিস্থিতিতে দলের তিন অঙ্গসংগঠন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে […]
রাজনীতি
রাজনীতি
ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করবে বিএনপির তিন অঙ্গসংগঠন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি […]
চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। কিন্তু আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি একটি জনমুখী দল এবং দলটির নেতাকর্মীরাও […]
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেছেন চরমোনাই পীর মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইউসুফ আহমদ মানসুরকে সভাপতি, মুহাম্মাদ মুনতাসির আহমদকে সহ-সভাপতি এবং শেখ মুহাম্মদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী […]
নতুন এই বাংলাদেশ ১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয় : মোহাম্মদ সেলিম উদ্দিন
নতুন বাংলাদেশকে আর বিপথগামী হতে দেয়া যাবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (৬ ডিসেম্বর) মহানগর উত্তর জামায়াত আয়োজিত সহযোগী সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর ত্যাগের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। নতুন এই বাংলাদেশ ১৮ কোটি মানুষের ঐক্যবদ্ধের বিজয়। তিনি আরও বলেন, […]
বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই শেখ হাসিনার প্রধান লক্ষ্য : খন্দকার মোশাররফ
শেখ হাসিনা অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই এখন তার লক্ষ্য বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভায় তিনি এই অভিযোগ করেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার যাতে […]
ভারতের আগ্রাসনের প্রতিবাদে স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন বিএনপি নেতা রিজভী
স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দেশটির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারকে উৎসাহিত করার ডাক দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ডক্টরস সোসাইটি আয়োজিত ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শীর্ষক সভায় এ প্রতিবাদ জানান তিনি। […]
খালেদা জিয়ার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান চীনা রাষ্ট্রদূত। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে রাত ৮টা ৫০ মিনিটের […]
ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা- বিহার-উড়িষ্যা চাইবে বাংলাদেশ: রিজভী
অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হিন্দু-মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। […]
খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এ সময় দলটির স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ […]









