মির্জাগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালী।পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু মুন্সীর নেতৃত্বে মিছিলটি বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ,নান্নু শপিং কমপ্লেক্স, তিন রাস্তার মোড় হয়ে কলেজ রোড […]

মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ জিয়া সিকদার (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। এ সময় তার দোকান ঘর থেকে ৪০৫ গ্রাম গাঁজা,৭টি গ্যাস […]

ভারতের পরামর্শে আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে -আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের ইচ্ছা ছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া।আওয়ামীলীগ ও র’ এর  মাধ্যমে এটা শুরু করেছিল। ভারতের পরামর্শে গত ১৫ বছরে আওয়ামীলীগ  শিক্ষাব্যবস্থা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি, প্রশ্নপত্র ফাঁস,অটো পাস ও নকলের মাউৎসবই ছিল আওয়ামীলীগ শাসনামলের […]

মির্জাগঞ্জে ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জগঞ্জে বসত ঘর থেকে ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদরস্থ  সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রাকিব সিকদার(২৭)। তিনি পার্শ্ববর্তী বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের রিপন শিকদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সুবিদখালী বটতলা এলাকায় […]

মির্জাগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে সুবিদখালী সরকারি হাই স্কুলের সামনে  বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, এখন থেকে বুনোফুল কম্পিউটার এন্ড স্টুডিওতে ভূমির সেবা […]

মির্জাগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি( মির্জাগঞ্জ)পটুয়াখালী।।পটুয়াখালীর মির্জাগঞ্জে  মুগ্ধ আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে  উপজেলার  মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুগ্ধ আক্তার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামের শাহজাদা ফকিরের মেয়ে ও হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা গেছে, […]

মির্জাগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব, হাসপাতাল পরিদর্শনে জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর  মির্জাগঞ্জে ডেঙ্গু জ্বরের  প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে  অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে বর্তমানে ডেঙ্গু জ্বর নিয়ে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তিনি হাসপাতালে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর  নেন এবং […]

মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতার  মামলায় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল বুধবার  দুপুর ১২ টার দিকে উপজেলার  মজিদবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার  নাম মো. রুমান মৃধা (৪৫)। তিনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ […]

মির্জাগঞ্জে বাল্যবিবাহ পন্ড, বরকে জরিমানা

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় বরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কিশোরী মেয়েটি এবারে এইচএসসি পরীক্ষার্থী […]

মির্জাগঞ্জে ভবনের কলম ভেঙ্গে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালী।পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ভবনের কলম ভেঙে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা চতুর্থ খন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো.রাসেল হাওলাদার (২৮)। তিনি বাজিতা চতুর্থ খন্ড গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। পেশায় একজন ভবন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি […]