বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ও আহত পরিবারের খোঁজ নিলেন ইউএনও

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ও গুরুতর আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। আজ শনিবার সকালে ঈদ উপহার সামগ্রী নিয়ে তাদের   বাসায় উপস্থিত হন তিনি। এ সময় তিনি আহতদের ও নিহত পরিবারের খোঁজখবর নেন। তাঁদের পরিবারের  জন্য  মাংস,তেল ও মসল্লাসহ বিভিন্ন সামগ্রী […]

মির্জগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ বিভাগের  উপসহকারী প্রকৌশলী  মোঃ জাহিদুল […]

মির্জাগঞ্জে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসা প্রাঙ্গনে  দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী,সহ-সভাপতি আনোয়ার […]

মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরগুনার আদালতে মামলা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরগুনার বেতাগীতে ২০১৫ সালের মেয়র নির্বাচনে  বিএনপির  মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী  হুমায়ুন কবির মল্লিকের বাড়িতে হামলা ভাঙচুর  ও লুটের ঘটনায়  মামলা হয়েছে। গতকাল বুধবার  বরগুনা দ্রুত বিচার  আদালতে ২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিকের ছোট ভাই  রিয়াজুল কবির […]

মির্জাগঞ্জে সরকারি চাল বিতরণে ঘুস বাণিজ্য; ইউপি সচিব কার্যালয়ে অবরুদ্ধ, ঘটনাস্থলে প্রশাসন ও সেনাবাহিনী গিয়ে উদ্ধার করলেন ইউপি সচিবকে

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে দরিদ্র নারী উপকারভোগী (ভিডব্লিউবি) জন্য বরাদ্দকৃত চাল বিতরণে জনপ্রতি ৫০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সচিবের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় ওই ইউপি  সচিবকে স্থাণীয়রা প্রায় তিন ঘন্টা  ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি […]

মির্জাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ও কাকড়াবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে  গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোর্স সমন্বয়ক ও রিসোর্স পার্সন  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। প্রশিক্ষণে  […]

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী): দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় আমার দেশ পাঠক মেলার উদ্যোগে উপজেলার বাকেরগঞ্জ-বরগুনা সড়কে নিউমার্কেটে এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সহ […]

মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম; ডিলারশিপ বাতিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৫ টাকা কেজি দরে ন্যায্যমূল্যর চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট ডিলার (পরিবেশক) মো. শফিকুল ইসলামের  ডিলারশিপ বাতিল করা হয়েছে। চাল বঞ্চিত ৫জন উপকারভোগীর লিখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এক সভায় উপজেলা কমিটি শফিকুল ইসলামের  ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক […]

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় হামলায় মামলা; আ’লীগ সভাপতিসহ তিনজন কারাগারে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায়  হামলা মামলায় আওয়ামীলীগ সভাপতিসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো ৩ নেতা হলেন –  মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু ও তার ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম […]

মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী  ইউনিয়নের নিউমার্কেট বাজারের ডিলার মোঃ শফিকুল ইসলাম খাদ্যবান্ধব  কর্মসূচির ১০ বস্তা চাল  গভীর রাতে অসৎ উদ্দেশ্যে গোডাউন থেকে সরিয়ে  এক বাড়িতে নিয়ে রাখেন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ওই বাড়ি থেকে চালগুলো জব্দ করেন। প্রশাসনিকভাবে ডিলার শফিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে নিউমার্কেট বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে […]