দেশীয় ও বিদেশি গোষ্ঠী ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে: ধর্ম উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাউফল ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লবের শহীদ পরিবার, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য […]

বাউফলে দুই বাসায় ডাকাতির অভিযোগ

পটুয়াখালীর বাউফলে ভোররাতে ভবনের জানালার গ্রিল কেটে দুইটি বসতঘরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাত ২টার পর উপজেলার মদনপুরা ইউনিয়নের সরদার বাড়ি সংলগ্ন তাছলিমা মঞ্জিল ও মাঝপাড়া খান বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দুই পরিবার জানায়, ভোররাতে জানালার গ্রিল কেটে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। […]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হলো। পদাধিকার বলে সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিব, মূখ্য সংগঠক ও মুখপাত্র […]

আজ ভয়াল সিডর দিবস; এখনো টেকসই ভেড়িবাঁধ পেলো না উপকূলবাসী

প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতি বিজড়িত ১৫ নভেম্বর। ২০০৭ সালের ১৫ নভেম্বরে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়েছিল স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর। সিডরের আঘাত, প্রাণহানী, ক্ষয়-ক্ষতির সেই দুঃসহ স্মৃতি যা আজো ভুলতে পারেনি স্থানীয় মানুষ। ওইদিন উপকূলের লাখো মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছিল। ঘটেছিল হাজার হাজার মানুষের প্রাণহানি। স্বজনহারা মানুষের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস। সিডরের […]

বাউফলে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :   পটুয়াখালীর বাউফলের কালাইয়া মার্চেন্ট পট্টি এলাকার ব্যবসায়ী আবুল কালাম ওরফে কুট্টি মল্লিককে মারধর করে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার বাউফল সরকারি কলেজের পূর্ব পাশে লিচুতলা একালায় এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মো. […]

বাউফলে জামায়াতের সদস্যদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে জামায়াতের ৩ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে ও নারায়ণপাশা গ্রামে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মনিরুজ্জামান অজিবুল্লাহ (৩১) , মোহাম্মদ আল-আমিন (২৭) ও নাঈম […]

আবরার ফাহাদ স্মরণে বাউফলে স্মরণসভা করেছে ছাত্রদল

বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের মারধরে নিহত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মৌন মিছিল ও স্মরণসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টায় বাউফল সরকারি কলেজে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। সরকারি কলেজ চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে কলেজ […]

পটুয়াখালীতে জালে আটকা পড়লো ঘড়িয়াল, কুমির ভেবে বেঁধে রাখলেন স্থানীয়রা

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে বাকেরগঞ্জ উপজেলার জেলের জালে আটকা পড়েছে একটি ঘড়িয়াল। পরে সেটিকে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখেন স্থানীয়রা। শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে জালে ঘড়িয়ালটি আটকে যায়। এটি দেখতে ভীড় জমিয়েছে স্থানীয়রা। তবে স্থানীয়রা এটিকে কুমির ভেবে আটকে রেখেছিল। এ বিষয়ে বাউফল উপজেলা বন […]

বাউফলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাত্র পনেরো মিনিটের ঝড় সাথে বজ্রসহ বৃষ্টি। এতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। উপরে গেছে বিদ্যুতের খুটি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই উপজেলায় প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় […]

নানা অনিয়মের মধ্য দিয়ে বাউফলে উপনির্বাচন সম্পন্ন

নানা অভিযোগের মধ্য দিয়ে পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অটোরিকশা প্রতিকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হক ওরফে অপু। শনিবার (৯মার্চ) সকাল ৮টায় ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৫৯টি বুথে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে তা চলে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, ভোট […]