ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে পুরস্কারের অর্থ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ জানুয়ারি) ২৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। খবর, বিবিসির। অপরদিকে, টানা ছয় মাস ধরে নির্বাচন পরবর্তী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে আন্তর্জাতিক আহ্বান সেইসাথে তাকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও শুক্রবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা […]
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন ট্রাম্প
পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় সাজা হিসেবে ‘নিঃশর্ত মুক্তি’ পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ জানুয়ারি) বিচারক হুয়ান মার্চান নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এ রায় দেন। খবর রয়টার্সের। এই মামলায় এমনকি জেল-জরিমানা থেকেও রেহাই দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এর আগে, পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায়, ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ করেন নিউইয়র্ক […]
লস অ্যাঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল; ২ লাখ মানুষ ঘরছাড়া
নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলসে জ্বলতে থাকা ছয়টি দাবানলের চারটি। তবে শহরের পূর্ব ও পশ্চিমাংশে এখনও অনিয়ন্ত্রিত রয়েছে বিশালাকার দুটি দাবানল। জ্বলছে আগুন আর তাতে ধ্বংস হয়েছে ৫ হাজারের বেশি স্থাপনা। খবর দ্য গার্ডিয়ান, সিএনএনের। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, বাতাসের তীব্রতা কিছুটা কমায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। বাকি দুটি দাবানলের নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ফায়ার […]
বৈশ্বিক পাসপোর্ট সূচকে আমেরিকা ৯ম, বাংলাদেশ ১০০ তম
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এ বছরের শক্তিশালী পাসপোর্ট সূচকের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে হেনলি। পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১০০তম। একই অবস্থানে আছে ফিলিস্তিন ও লিবিয়া। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা […]
এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প
জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (৬ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রুডো এটি জানতেন […]
তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩০ জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ৬ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক […]
৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত
৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-নেপাল সীমান্ত। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে তিব্বত ও আশপাশের এলাকায় অনুভূত হয় কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, নেপালের লবুজে পর্বত থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। […]
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৬ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর রয়টার্সের। জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তিনি ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট […]
গত এক বছরে গাজ্জায় ৮১৫টি মসজিদ ধ্বংস করেছে ইসরাইল
২০২৪ সালে গাজ্জায় ৮১৫টি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সেই সঙ্গে ১৫১টি মসজিদ আংশিক ভেঙে দিয়েছে অবৈধ রাষ্ট্রটির সেনারা। এছাড়া গাজ্জা সিটির তিনটি গির্জাও ধ্বংস করেছে তারা। রোববার (৫ জানুয়ারি) ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু মসজিদই নয় ১৯টি কবরস্থান […]
ইসরাইলকে আরো ৮০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বিদায়ী বাইডেন প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী প্রশাসন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে। ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতি আমেরিকার পক্ষ থেকে অন্ধ সমর্থনের অংশ হিসেবে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ ওয়েবসাইট এক্সিওস। […]









