আন্তর্জাতিক

ভারতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতে আদালতের স্থগিতাদেশ শেষ হতে না হতেই গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। রবিবার (৯ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের তথ্যমতে, উগ্র হিন্দুত্ববাদীরা কুশিনগরের কাটা এলাকার মাদানি মসজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলো যে, মসজিদটি সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছিলো। এজন্য তারা প্রাদেশিক মুখ্যমন্ত্রীর নিকট অনলাইন পোর্টালে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করে। অভিযোগের ভিত্তিতে […]

২৭ বছর পর বিজেপির দখলে যচ্ছে দিল্লির ক্ষমতা

দিল্লির বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে আছে বিজেপি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, অতিশী, মণীশ সিসোদিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরাও আশার আলো দেখাতে পারেননি। নির্বাচনে নিজের আসনেই হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সাল থেকে তিনি নয়া দিল্লির এই আসনে জয় পেয়ে আসছিলেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনী ফলাফল গণনা শুরু […]

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান দুর্ঘটনা; সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে আবারও বিমান দুর্ঘটনা হয়েছে। বিমানটি হারিয়ে যাওয়ার একদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আলাস্কায় একটি ছোট বিমানের ধবংসাবশেষ ও তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিমানটি শুক্রবার নোম শহরের দক্ষিণ–পূর্বে প্রায় ৩৪ মাইল দূরে পাওয়া গেছে।বিমানটিতে দুর্ঘটনার সময় পাইলটসহ মোট ১০ আরোহী ছিলো। কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার […]

শেখ হাসিনার বক্তব্যে ভারতের ভূমিকা নেই: নয়াদিল্লি

নয়াদিল্লিতে বসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা বাড়বে না। ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। বাংলাদেশও এ সম্পর্ককে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে বলে প্রত্যাশা […]

সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: নেতানিয়াহু

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন তত্ত্ব হাজির করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো উদ্ভট তত্ত্ব দেন তিনি। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু নতুন এ তত্ত্ব সামনে আনলেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি কৃর্তপক্ষ চাইলে সৌদি আরবের ভূমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে। সেখানে প্রচুর খালি জমি পড়ে আছে। […]

উমরাহ যাত্রীদের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক নয়; সৌদি সরকারের নতুন ঘোষণা

উমরাহ করতে যাওয়া যাত্রীদের জন্য বাধ্যতামূলক মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণের নিয়ম বাতিল করেছে সৌদি সরকার। আগে উমরাহ ভিসাধারীদের এই ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক ছিল, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এটি আর প্রয়োজন নেই। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আদ দুয়াইলিজ কর্তৃক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (GACA) জানিয়েছে, আগের নির্দেশনা সাময়িকভাবে স্থগিত […]

ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক তৈরী করা সম্ভব নয় : সৌদি আরব

ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। বুধবার (৫ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটাই জানা গেছে। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সুস্পষ্টভাবে রাজ্যের অবস্থান (স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার) নিশ্চিত করেছেন, যা কোনো পরিস্থিতিতেই অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয় না। […]

ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞে ফিলিস্তিনি শহীদের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৬২ হাজার

গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পরিসংখ্যানে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে গণ্য করা হয়েছে। যার ফলে গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞে ফিলিস্তিনি শহীদের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে দাড়িয়েছে। গাজ্জা উপত্যকার সরকারি তথ্য দপ্তরের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংবাদ সম্মেলনে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ৭৬ […]

ফিলিস্তিনিদের অপসারণের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে ৫ আরব দেশের চিঠি

গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণে ইউএস প্রেসিডেন্ট যে পরিকল্পনার কথা জানিয়েছেন তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে ৫টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ওই চিঠি পাঠিয়েছেন তারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য প্যালেস্টাইন ক্রনিকলস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতরে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছে জর্ডান, মিশর, সৌদি […]

জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে : হামাস

জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা দেয় হামাস। বিবৃতিতে হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যা ও ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্ব থেকে তাদের মাতৃভূমি মুক্ত করার […]