আন্তর্জাতিক

৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন

৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৮৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। বিজয়ী হওয়ার পর পুতিন দাবি করেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে স্বচ্ছ রাশিয়ার গণতান্ত্রিক ব্যবস্থা। যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই অবশ্য নিরঙ্কুশ বিজয়ের দাবি করেন পুতিন। দলীয় কর্মীদের সমাবেশে বিজয়ীর ভাষণ দেন তিনি। ভোটারদের ভোটদানে উৎসাহিত করায় […]

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল

আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইসরায়েলের রাজধানী। জিম্মি মুক্তির দাবিতে শনিবার (১৬ মার্চ) তেল আবিবের রাজপথে নামে হাজার হাজার মানুষ। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বিশাল র‍্যালিতে অংশ নেন বন্দিদের আত্মীয় ও বন্ধুরা। হামাসের সাথে চুক্তির মাধ্যমে আটকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। একই দিন রাজধানীর মূল […]

ইসরাইলী বাধা উপেক্ষা করে আল-আকসায় ৮০ হাজার মুসল্লির জুমা আদায়

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বাধা উপেক্ষা করে পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। আজ শুক্রবার (১৫ মার্চ) আল-আকসায় ৮০ হাজারের বেশি মুসল্লির সমাগম হয়েছে। জুমার আগে ওল্ড জেরুসালেমে কয়েক হাজার পুলিশ মোতায়েন করেছিল ইসরাইল। তবে পুলিশের সঙ্গে মুসল্লিদের কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। গত বছরের অক্টোবর মাসে ইসরাইলের সাথে […]

গাজায় ২৩ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে : জাতিসংঘ

গাজ্জায় পাঁচ মাস ধরে চলা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলা প্রায় ২৩ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অনুমান ২৩ মিলিয়ন টন পরিমাণের এই ধ্বংসাবশেষ যার মধ্যে ছড়িয়ে রয়েছে অবিস্ফোরিত অস্ত্র এটি পরিষ্কার করতে কয়েক বছর […]

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ‘টিকটক’

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধে বিল পাস হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। বুধবার (১৩ মার্চ) প্রতিনিধি পরিষদে হয় এ বিষয়ক ভোটাভুটি। বৃহস্পতিবার (১৪ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি। ৩৫২-৬৫ ভোটে পাস হয় বিলটি। এর মধ্য দিয়ে টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইট ডান্সকে ছয় মাসের সময় বেধে দেয়া হয়েছে অ্যাপটি বিক্রির জন্য। নয়তো যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে […]

এবার রোজাকে উপহাস করে ব্যঙ্গচিত্র আঁকলো ফরাসী কার্টুনিস্ট

এবার দুর্ভিক্ষের কবলে পড়া ফিলিস্তিনিদের রোযা রাখা নিয়ে মুসলিমদের ফরয বিধান রোযাকে উপহাস করে ব্যঙ্গচিত্র আঁকলো ইসলাম বিদ্বেষী ফরাসি কার্টুনিস্ট ‘ক্যারিন রে’। সম্প্রতি ইসলাম বিদ্বেষী খ্যাত ইউরোপের দেশটির লিবারেশন নামী এক দৈনিক তাদের পত্রিকা ও এক্স একাউন্টে ব্যঙ্গচিত্রটি প্রকাশ করে। ব্যঙ্গচিত্রটির দৃশ্যপটে একটি বিধ্বস্ত নগরী চিত্রিত করা হয়, যেখানে একপাশে ধ্বংসস্তূপ থেকে একটি হাত বেরিয়ে […]

মোদির অরুণাচল সফর নিয়ে ভারত-চীন বাকযুদ্ধ

লোকসভা নির্বাচনের আগে একের পর এক রাজ্য সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় তৈরি ‘সেলা টানেল’ উদ্বোধনে গত শনিবার যান অরুণাচলে। দীর্ঘদিন ধরেই, অরুণাচল নিয়ে চলছে চীন-ভারত দ্বন্দ্ব। ভারতের এই রাজ্যটিকে নিজেদের দাবি করে চীন। এমনকি বেইজিং অরুণাচলের বিভিন্ন এলাকার নিজস্ব নামও দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার সীমান্ত নিয়ে […]

চাঁদ দেখা গেছে সৌদি আরবে, রোজা শুরু সোমবার

অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। বরকতের এই মাসকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। কবে থেকে রোজা শুরু হচ্ছে, তা জানতে উন্মুখ রয়েছেন পুরো বিশ্বের মুসলিম উম্মাহ। এরই মধ্যে জানা গেল, রোববার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটি আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে সিয়াম […]

হামাসকে দৃঢ়ভাবে সমর্থন করে তুরস্ক : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে এবং তাদের নেতাদের দৃঢ়ভাবে সমর্থন করেন তারা। হামাসের সঙ্গে তুরস্কের কোনো গোপন নয় বরং প্রকাশ্য সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। শনিবার (৯ মার্চ) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করতে কেউ আমাদের বাধ্য করতে পারবে না। তুরস্ক হলো সেই দেশ যেটি […]

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসিফ আলী জারদারী

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারী পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি। শনিবার (৯ মার্চ) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৮ বছর বয়সী আসিফ আলী জারদারী প্রেসিডেন্ট পদে নওয়াজ শরীফের পিএমএলএন এবং পিপিপির যৌথ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তার বিরুদ্ধে লড়েছিলেন ইমরান খানের সমর্থিত মাহমুদ […]