আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন : যেসব অঙ্গরাজ্যের ওপর নির্ভর করবে ফলাফল

সর্বশেষ দুই মার্কিন নির্বাচনেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে। এবারের নির্বাচনেও একই রকম লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। সংখ্যাগরিষ্ঠ ভোট নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় ‘ইলেকটোরাল কলেজ’ পদ্ধতিতে। এ পদ্ধতিতে ৫০টি মার্কিন অঙ্গরাজ্য থেকে ৫৩৮ জন ইলেক্টর নির্বাচিত হন। তারাই নির্ধারণ করেন প্রেসিডেন্ট কে হবেন। ইলেকটোরাল কলেজ অনুযায়ী, প্রতিটি অঙ্গরাজ্যে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি […]

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থানটি দখল করেছেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। চীনের ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ নামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ২৬ বছর ধরে এই তালিকা প্রকাশ পাচ্ছে। এতে ১৮তম ধনী ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন ঝাং। […]

ভারতে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রোগীকে ধর্ষণ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদের বরুণহাটে রোগীকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করেছে স্থানীয় এক ডাক্তার। মঙ্গলবার (২৯ অক্টোবর) অভিযুক্ত ওই ডাক্তারকে আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শরীর দুর্বল হয়ে যাওয়ায় এক গৃহবধূ হাসনাবাদের বরুণহাটের স্থানীয় এক ডাক্তারের কাছে যান। কিন্তু ডাক্তার বিভিন্ন কথা বলে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে ইনজেকশন […]

উত্তর গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

উত্তর গাজার বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২৫ জনই শিশু। বাকিদের মধ্যে নারীর সংখ্যা বেশি বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ঘোষিত আবাসিক ওই ভবনটিতে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জানা গেছে, শরণার্থীদের পাশাপাশি পাঁচতলার ওই ভবনটিতে বহু আহত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলার […]

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

গাজ্জায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিলেন মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি, তা প্রত্যাখ্যান করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২। রোববার মিসরের রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলমাজিদ তেবুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজ্জায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন সিসি। প্রস্তাবে […]

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো : অমিত শাহ

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টার্গেট করে কথা বলেন। আজ রবিবার (২৭ অক্টোবর) বনগাঁয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি এসব […]

কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানের সমর্থন

ভারতশাসিত কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে কাশ্মিরিদের। খবর, দ্য ডন’র। রোববার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমটি। এদিন […]

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে পরোয়ানা স্থগিত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের একটি সালিশি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছিল। সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী পরোয়ানা স্থগিতের বিষয়টি আজ শনিবার (২৬ অক্টোবর) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে […]

ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় ভোররাতে কারাজসহ রাজধানী তেহরানের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ-এর দাবি, ইরানে সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান প্রশাসন। ক্ষয়ক্ষতির কোনো তথ্যও পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা […]

খাবার স্যালাইনের অন্যতম উদ্ভাবক ড. রিচার্ড ক্যাশ মারা গেছেন

জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইন উদ্ভাবনের অন্যতম গবেষক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্র্যাক। এতে বলা হয়, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও ড. রিচার্ড ক্যাশ বাংলাদেশকে তার দ্বিতীয় বাড়ি (সেকেন্ড […]