ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আজ বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, […]
Author: পটুয়াখালী টাইমস
ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। আজ বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে […]
রতন টাটা মারা গেছেন
ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর ইন্ডিয়া ডট কমের। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই শিল্পপতির ছেলে এন চন্দ্রস্বীকরণ। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, রতন নেভাল টাটা আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের নেতা। শুধু টাটা […]
ছাত্র-জনতার আন্দোলন নিয়ে এই প্রথম মুখ খুললেন সাকিব
ছাত্র-জনতার আন্দোলন নিয়ে এই প্রথম মুখ খুললেন সাকিব আল হাসান। বুধবার (৯ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দেন সাকিব। পোস্টে তৎকালীন সময়ে দেশের সার্বিক অবস্থার প্রেক্ষাপটে নিজের নিরবতায় দুঃখপ্রকাশ করাসহ তার রাজনীতিতে আসা ও সংসদ সদস্য হওয়ার ব্যাখ্যাও দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে […]
ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে আবারও ইরাকি ড্রোন হামলা
ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আবারো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে কয়েকটি ড্রোনের সাহায্যে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) সকালে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, দখলদার ইহুদিবাদী ইসরাইল গাজা এবং লেবাননে নারী, শিশু ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের ওপর যে গণহত্যা চালাচ্ছে তার […]
সীমান্ত হত্যার ব্যাপারে ভারতের প্রতি কড়া প্রতিবাদ বাংলাদেশর
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা কামাল হোসেনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি করে হত্যার এবং বিগত সময়ের বিভিন্ন ঘটনার ব্যাপারে নয়াদিল্লি সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো নোটে সরকার এ ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সীমান্ত হত্যাকাণ্ডকে শূন্য পর্যায়ে নামিয়ে আনার জন্য […]
রসায়নে নোবেল পেলেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস,জন এম. জাম্পার
গত ৭ অক্টোবর থেকে ঘোষণা করা হচ্ছে চলতি বছরের বিষয়ভিত্তিক নোবেল বিজয়ীদের নাম। এ ধারাবাহিকতায় এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে ২০২৪ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। এ বছর রসায়নে নোবেল বিজয়ীরা হলেন ডেভিড […]
পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে অন্তবর্তী সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম […]
ইসরাইলি হামলার মুখে লেবানন ছেড়েছে ৪ লাখ বাসিন্দা, আশ্রয় নিয়েছে সিরিয়ায়
গত দুই সপ্তাহে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলার মুখে পড়ে লেবানন ছেড়েছে ৪ লাখ বাসিন্দা। লেবাননের এসব নাগরিকগণ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ সিরিয়াতে। সর্বশেষ এরকম অবস্থা দেখা গিয়েছিল দেশটিতে সংগঠিত গৃহযুদ্ধের সময়। সোমবার (৭ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছে লেবানন সরকার। প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীদের অন্যতম আশ্রয়স্থল হল লেবানন। একটি […]
শপথ নিয়েছে হাইকোর্টের নতুন ২৩ বিচারপতি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা […]










