৫ আগস্টের পর দলের নাম ভাঙিয়ে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার (১১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। নিজ দেশেই বিএনপি নেতাকর্মীরা শরণার্থীতে […]
Author: পটুয়াখালী টাইমস
ইসরায়েলী বিমান হামলায় লেবাননে নিহত ২২
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই হামলায় দুটি ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৈরুতের ওপর এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দুটি ভিন্ন এলাকায় দুটি আবাসিক ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর ফলে […]
প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ
রাজধানীর ১৯ হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ইতোমধ্যে এই বাসভবনটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদফতর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আপীল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই […]
ভয়াবহ হারিকেন মিল্টনের আঘাতে লন্ডভন্ড ফ্লোরিডা, নিহত ১৬
স্মরণকালের ভয়াবহ হারিকেন মিল্টনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়বে। এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রাপ্ত সংবাদে জানা গেছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কি-তে ঘণ্টায় ১২০ মাইল বেগে হামলে পড়া ৩ নম্বর ক্যাটাগরি হারিকেন মিল্টনের […]
যে কারণে ফ্রান্স থেকে বের করে দেওয়া হল লাদেন পুত্র ওমরকে
আল-কায়দার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পুত্রকে বিতাড়িত করেছে ফরাসি সরকার। দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলিউ এ বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো ৯ অক্টোবর বলেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদের পক্ষে পোস্ট করেছিলেন ওসামা বিন লাদেনের পুত্র ওমর বিন লাদেন। এ কারনে তাকে ফ্রান্স ছেড়ে যাওয়ার আদেশ জারি করা হয়েছে।” জাতীয় নিরাপত্তার স্বার্থে গৃহীত […]
মির্জাগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুবিদখালি সরকারি রহমান-ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক স্নেহাংশু সরকার কুট্রি। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ পিনু, দেলোয়ার হোসেন খান নান্নু,মোফাজ্জেল আলী খান দুলাল, মজিবর রহমান টোটন,জেলা যুবদলের সভাপতি […]
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা; আজ মহাসপ্তমী
চণ্ডীপাঠ, বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) নবপত্রিকা প্রবেশ ও সপ্তমীবিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। দুর্গাপূজা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আজ […]
পিরোজপুরে প্রাইভেট কার খালে, একই পরিবারের চারজনসহ নিহত ৮
পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু, দুজন পুরুষ ও নারী রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার […]
২০২৪ সালে বিশ্বব্যাপী সাত লাখ মানুষের মৃত্যুর কারণ অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও বন্ধ হচ্ছে না বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিক্রি। অপ্রয়োজনে এই ওষুধ সেবনে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ্যতা। শুধুমাত্র ২০২৪ সালে বিশ্বব্যাপী সাত লাখ মৃত্যুর কারণের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক প্রতিরোধ্যতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ২০৫০ সাল নাগাদ অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতি বছর এক কোটি মানুষ মারা যেতে পারে। এশিয়া […]
এনআইডির তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে জয়-পলকের বিরুদ্ধে মামলা
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া, মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, ‘কাফরুল থানায় সাইবার নিরাপত্তা […]










