২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত […]
Author: পটুয়াখালী টাইমস
স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেয়া বাণীতে রোববার (১৫ ডিসেম্বর) তিনি এ কথা বলেন। ‘বিজয় দিবস ২০২৪’-এর সাফল্য কামনা করে তিনি বলেন– ১৬ ডিসেম্বর, বিজয় দিবস। এ দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও […]
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লিখেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমি শুভেচ্ছা জানাই দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের। সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক তাদের জীবন। আজকের এ দিনে আমি […]
আজ মহান বিজয় দিবস
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন। ১৯৭১ সালের এদিনে বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভা ছড়িয়ে […]
বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। একইসঙ্গে, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]
সরকারের ইচ্ছা আর অ্যাম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব
সরকারের ইচ্ছা আর অ্যাম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব বলে মন্তব্য করেছেন জেষ্ঠ্য সাংবাদিক শফিক রেহমান। রোববার (১৫ ডিসেম্বর) গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানান সেমিনারে অংশ নেয়া বক্তারা। অতীশ […]
বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বের অনেক দেশেই চুরি ও দুর্নীতি হয়। তবে বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। আগে দেশে ক্ষমতাসীনরা টাকা ভাগাভাগি করে নিতো, আর সাধারণ মানুষ পেতো উচ্ছিষ্ট। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আইবিএফবির উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল […]
চীনা হ্যাকারদের ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
কম্পিউটারে ব্যবহৃত ফায়ারওয়াল হ্যাক করার দায়ে এক চীনা হ্যাকর ও তার সহযোগীদের ধরিয়ে দিতে বা তাদেরকে গ্রেপ্তারে সহায়ক হবে এমন তথ্য দেওয়ার জন্য এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হ্যাকার গুয়ান তিয়ানফেং (৩০) চীনের সিচুয়ান প্রদেশে অবস্থান করছেন বলে ধারণা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার গুয়ানকে আনুষ্ঠানিকভাবে মার্কিন আদালতে ডিজিটাল আর্থিক প্রতারণা ও ষড়যন্ত্রের […]
ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি; দুই দেশের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মান-সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। আজ শনিবার সকালে নরসিংদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সব সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও […]
হিজাব না খোলায় ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন শিক্ষক
খাগড়াছড়ির মাটিরাঙায় হিজাব না খোলায় পরীক্ষার হল থেকে ছাত্রীকে বের করে দিলেন মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার কেন্দ্র সচিব কামাল হোসেন মজুমদার। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকালে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সমাজতত্ত্ব পরীক্ষার দিন এ ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী। ভুক্তভোগী […]










