বিজয় দিবসের অনুষ্ঠানে আয়োজনকে ঘিরে সারাদেশের বিভিন্ন জেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চত্বরে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মাহমুদ রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়,বিজয় দিবসের আয়োজনে […]
Author: পটুয়াখালী টাইমস
হাসিনা ও আ’লীগের বিচারের আগে নির্বাচনের কথা বললে তাদের ‘বেঈমান’ হিসেবে চিহ্নিত করা হবে
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিববাদ’ প্রতিষ্ঠা করতে গিয়ে নাগরিকদের দালাল অথবা দাস বানাতে চেয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। র্যালি শেষে শাহবাগে বক্তব্য রাখাকালে তিনি এ কথা বলেন। সারজিস […]
আওয়ামী শাসনামলের দুর্নীতিবাজরা এখনও ঘুরে বেড়াচ্ছে : আন্দালিব
ভালো মানুষ রাজনীতিতে না এলে সংস্কার করে কোন লাভ হবে না; তাই তরুণ সমাজকে বিজেপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ […]
বিজয় দিবসকে ‘ভারতের ঐতিহাসিক জয়’ দাবি মোদির
প্রতিবছর বিজয় দিবস এলে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশটির সশস্ত্র বাহিনী, ক্যাবিনেট মন্ত্রী ও বিরোধী রাজনীতিকদের অনেকেই ‘বিজয় দিবস’কে স্মরণ করেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রীও এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট (টুইট) করেন। তবে ‘বিজয় দিবস’ উপলক্ষে করা সেসব ভার্চুয়াল বার্তায় কোথাও দেখা যায় না বাংলাদেশের নাম। এমনকি মুক্তিবাহিনী, এদেশের মানুষের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের গল্পও থাকে […]
মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় এ দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল আটটায় হাসপাতাল সড়কে মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ পুষ্পস্তপক […]
বিজয়ের দিনে টাইগারদের জয় উপহার
আজ মহান বিজয় দিবস, বাঙালির মুক্তির দিন। ভোরের আলো ফোটার পরেই বাংলাদেশ পালন করছে বিজয়ের ৫৩ বছর। এমনদিনে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু বড় হলো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শ্বাসরুদ্ধকর এক জয় উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে লিটন দাসের দল। এতে তিন ম্যাচের […]
২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে […]
দেশকে ভালোবাসার শপথের দিন আজ
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির কাঙিক্ষত, আবেগঘন ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের নির্মল আনন্দ পেয়েছিল বাংলার শোষিত মানুষ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে […]
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান […]
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন […]










