কলাপাড়া প্রেসক্লাবের সভাপতির সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠান

রাসেল মোল্লাঃ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দীন আহমেদ টিপু’র সুস্থতা কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় ক্লাব’র হল রুমে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদে উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মো. কবির তালুকদার, সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, সহ-সভাপতি নাহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন,দফতর সম্পাদক সিয়াম আবদুল্লা, কার্যকরী পরিষদের সদস্য মো.আরিফ সিকদার, মো.তাজুল ইসলাম আজাদ, সদস্য সগির হোসেন, সদস্য সিমন প্রমুখ।

উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছে যাতে নেছার উদ্দীন আহমেদ টিপু অতি দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসে এমন প্রত্যাশা সকলের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *