রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ঝাঁক ঝমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের ধারক বর্ষবরণ অনুষ্ঠানের মুল আকর্শন ১৪ ফুটের ইলিশ। এর সাথে রয়েছে ঘোড়া, বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার,শান্তির প্রতীক পায়রা, বিলুপ্ত প্রজাতির পেঁচা ও বকের নকশাখচিত প্রতিকৃতি। আরও রয়েছে কৃষকের হারিয়ে যাওয়া জোংরা,বিলুপ্ত কৃষকের লাঙ্গল – জোয়াল,লোকজ সংস্কৃতির দোতারা,জাল সহ জেলে এবং হারিয়ে যাওয়া হুক্কা। আর এ সকল প্রতিকৃতি তৈরি করে আনন্দ শোভাযাত্রাটির আয়োজন করেছে কলাপাড়ার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাব।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কলাপাড়া পৌর শহরের কলাপট্রি সংলগ্ন রংধনু ক্লাবের নিজস্ব কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সংগঠনটি সদস্য ও শিশু-কিশোর সহ নানা বয়সী প্রায় ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
এসময় দুটি ভ্যানে করে বাঙ্গালীদের পয়েলা বৈশাখের প্রধান খবার মুড়ি বাতাসা নকুলদানা, খৈ ও জিলাপী বিতরন করে সংগঠনের সদস্যরা। এছাড়াও সংগঠনটির নববর্ষ উপলক্ষে দুই দিনের প্রোগ্রামে বৈশাখের দ্বিতীয়দিন কলাপাড়া হেলি পোর্টে রয়েছে হারিয়ে যাওয়া খেলা, দাড়িয়াবান্ধা, কবিতা উৎসব, নাচ ও গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক কমিটির সভাপতি কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবির জুয়েল শিকদার বলেন, বাঙালির ইতিহাস,ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই আয়োজন।




