মির্জাগঞ্জ প্রতিনিধি।।। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কৃষক সেলিম সিকদারের দুইটি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর দাম প্রায় আড়াই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সোমবার দিবাগত রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো.খলিলুর রহমান মোল্লা।
গরুর মালিক সেলিম সিকদার বলেন, সোমবার সন্ধ্যায় চারটি গরু গোয়াল ঘরে রাখা হয়। মঙ্গলবার সকালে গোয়ালঘরে গিয়ে দেখি বলদ গরু দুইটি নাই। অন্য দুইটির মুখ রশি দিয়ে বাধাঁ। চোরেরা বেশি দামের গরু দুইটি চুরি করে নিয়ে গেছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন,আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এক কৃষকের দুইটি গরু চুরি হয়েছে। বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।




