কলাপাড়ায় ১০৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ বশার খান (৪৮) কে
গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।

মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ১০ মি. দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে বাশার এর নিজ বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি মোঃ বশার খান (৪৮) চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মৃত কালু খা এর পুত্র।

পুলিশ সূত্রে যানাযায়,অত্র মামলার বাদী এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে আসামী মোঃ বশার খান’র চাকামইয়ার চুঙ্গাপাসা গ্রামের নিজ বাসার বারান্দা থেকে তার কাছে থাকা ১০৫ (একশত পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করাহয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *