দন্তচিকিৎসায় ডিপ্লোমাধারী হারুন চিকিৎসা দেন সব রোগের

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পরিচিত দন্তচিকিৎসক হিসেবে। কিন্তু চিকিৎসা দেন দাঁত, নাক-কান, পলিপাস, চোখ সবকিছুরই। পটুয়াখালীর কলাপাড়ায় হারুন-অর-রশীদ নামের একজন ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি ডিগ্রিধারী এভাবেই চিকিৎসা দিচ্ছেন। কলাপাড়ার মহিপুর বাজারে ‘এশিয়া ডেন্টাল কেয়ার’ নামে তার চেম্বারটি অবস্থিত। উপজেলার লতাচাপলী ইউনিয়নের দোবাসীপাড়া গ্রামের বাসিন্দা খায়রুল ইসলাম। তার চার বছরের ছেলে আদনানকে নিয়ে চোখের চিকিৎসক দেখাতে আসেন মহিপুর […]

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ ফোরকান হাওলাদার (৫২) কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭ […]

মির্জাগঞ্জে হাডুডু খেলা দেখতে জনতার ঢল

উপজেলা প্রতিনিধি,( মির্জাগঞ্জ)পটুয়াখালীঃ গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ছিল হাডুডু। হারিয়ে যাওয়া খেলাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে  বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে  হাডুডু খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন মাধবখালী ইউনিয়ন ছাত্রদল ও যুবদল। যুবদল নেতাদের হারিয়ে ছাত্রদল চ্যাম্পিয়ন হয়। মাধবখালী […]

ডাকসুর নতুন ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস হয়েছেন এস এম ফরহাদ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল […]

কলাপাড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ২১ দিনের কারাদণ্ড

রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তি কে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টার সময় মোঃ সিরাজ খা নামের এক ব্যাক্তিকে কলাপাড়া বাসস্ট্যান্ডের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। […]

মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপন, সম্পাদক হাফিজুর রহমান

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শেষ বিকালে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও দৈনিক রুপান্তর কলাপাড়া প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক হয়েছেন গ্লোবাল টেলিভিশন কলাপাড়া প্রতিনিধি হাফিজুর রহমান আকাশ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র […]