রাসেল মোল্লাঃ পবিত্র ঈদুল আজহার ছুটি, সাপ্তাহিক ছুটি ও সরকারি বন্ধ মিলিয়ে ১০ দিনের ছুটি ঘিরে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত রূপ নিয়েছে উৎসবের মিলনমেলায়। ঈদের দিন সকাল থেকেই পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে স্নিগ্ধ ঢেউ ও অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সৈকত। শনিবার ঈদের নামাজ শেষে সকাল থেকেই কুয়াকাটার বিস্তৃত উপকূলে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ। […]

