উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়ে দলের সাধারণ নেতাকর্মীদের সাথে বেইমানি করেছেন। ৫ আগস্টের আগেই জানতেন তার সামনে দিনগুলো কি রকম আসছে। এ কারণেই তিনি পরিবার ও আত্মীয়-স্বজন এবং আওয়ামী লীগ নেতাদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।
তিনি আরো বলেন, শোনা যাচ্ছে ডিসেম্বরে তিনি আবার নাকি দেশে আসতে চাচ্ছেন। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তিনি আসার আগে সবাই জেনে যাবে। এটাও সত্য উনি আসার আগে ফাঁসির রশিও প্রস্তুত থাকবে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মী ও জুলাই যোদ্ধাদের স্মরণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বরিশাল ব্রজ মোহন কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সাইফুল আলম রঞ্জু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ফরাজী ও সহসভাপতি আমিনুল ইসলাম খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার,মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুনির খন্দকার,মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মৃধা ও মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব রাসেল মোল্লা প্রমূখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস,সদস্য সচিব গাজী আতাউর রহমান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম,ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ,সাধারণ সম্পাদক নাজমুল মৃধা ও সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন ফরাজী প্রমুখ।
পরে তিনি আহত জুলাই যোদ্ধাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




