মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের উত্তর কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী আয়েশা খানম রানী।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুরাইয়া আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.শাহজাহান রাঢ়ী,সাবেক সভাপতি মো.বারেক মিয়া,উপজেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মন্নান লোটাস,মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খলিল রহমান মল্লিক,আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মো.কামরুজ্জামান তালুকদার শমির,নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী সুরাইয়া আক্তার স্বর্ণা, মির্জাগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ ফেরকানুল আলম,৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ কবির শিকদার, যুবদল নেতা আব্দুল্লাহ আল নোমান বাবু খান ও মোঃ হাসানুর রহমান প্রমূখ।




