মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় মির্জাগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।

মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো.শাজাহান মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বায়তুল মালের সেক্রেটারী মো.নজরুল ইসলাম খান সোহাগ ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং জামায়াতে ইসলামের মনোনীত সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ সিরাজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ আলমগীর হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুখ খুলে কেউ কথা বলতে পারেনি। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  এমপি নির্বাচিত হয়েছিল। এটি শুধু বাংলাদেশের সম্ভব হয়েছে। আওয়ামী লীগ দেশে খুন, যখম ও  লুটতরাজসহ আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *