উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী):মির্জাগঞ্জে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত আটটায় পটুয়াখালী-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে তাঁর বাড়ি সংলগ্ন নিউমার্কেট বাজারে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন,মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সত্তার হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মাধবখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু জাফর জোমাদ্দার,দুমকি আজিজ আহমেদ কলেজের প্রভাষক মো.রেজাউল করিম,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. মিজানুর রহমান,মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম মিলন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ সুমন তালুকদার ও ওলামা দলের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাঠালতলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) মোঃ হাসান ভূঁইয়া।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মাধবখালী ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।




