বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কলাপাড়ায় দোয়া ও মোনাজাত

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টায় কলাপাড়া চায়না পার্ক কলাপাড়া হলরুমে এ শোক সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, সদস্য উত্তর কুমার হাওলাদার, সুজন মৃধা, এইচ আর মুক্তা, নাহিদুল হক, আরিফ সিকদার, রাসেল মোল্লা, তুষার হাওলাদার, ইমন আল আহসান, প্রণব নারায়ণ বিশ্বাস, তাজুল ইসলাম আজাদ, মাসুম বিল্লাহসহ আরও অনেকে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আমিরুল ইসলাম। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *