পটুয়াখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে যোগ দিলেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনে

রাসেল মোল্লা, কলাপাড়াঃ চরমোনাই পীরের হাত ধরে দলে যোগ দেন তিনি। পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দুই বারের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে যোগ দিয়েছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে।

মঙ্গলবার (৬ মে) চরমোনাই দরবারে বসে দলের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান ১১৪ পটুয়াখালী ৪ কলাপাড়া -রাঙ্গাবালী মহিপুর আসনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অল্প কয়েক দিনের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন।

তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। বর্তমান উপজেলা বিএনপির কমিটিতে ২নং সদস্য হিসেবেও তাকে রাখা হয়েছে। যোগদান অনুষ্ঠানে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছিলেন। রাজনীতি বিশ্লেষকেরা মনে করেন কলাপাড়া রাঙ্গাবালী সাধারণ ভোটারদের খুব পরিস্থিত মুখ ও জনপ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান নতুন দলে যোগ দেওয়ার কারনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি প্রার্থীর সাথে।

বিএনপির রাজনীতিতে এই জনপ্রিয় নেতা দীর্ঘদিন কোণঠাসা হয়ে পড়েছে। অধ্যাপক মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *